somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

গল্পঃ বিল্টু ভাই

০২ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মহল্লার কয়েক বছরের বড় এক ভাইয়ের সাথে দেখা। তিনি পেশায় ডাক্তার, সরকারী চাকুরী করেন, সপ্তাহে দুইদিন ঢাকার বাইরে চেম্বার করেন। আগে এক সময়ে অনেক আড্ডা দিয়েছি এখন তেমন দেখা হয় না, কদাচিৎ। গতকাল শুক্রবারের দুপুরের পরে দেখা, জুম্মার নামাজের পরে।

; কি খবর বিল্টু ভাই, অনেকদিন দেখি না, কেমন আছেন?
- তোরা কেমন আছিস?
; এই তো, আমাদের দিন যাচ্ছে, সেই আগের মতই। তবে বড় ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এতে টেনশন বাড়ছে।
- কোথায়?
; নর্থ সাউথ।
- মাশাআল্লাহ। অনেক টাকার ধাক্কা!
; ভাবী ও আপনার সন্তানেরা কেমন আছে? (তিনি দুই মেয়ের জনক আগেই জানি)
- আছে, তারা তাদের মত আছে, ভাল।

বিল্টু ভাই মেধাবী ছিলেন, মানুষ হিসাবেও অমায়িক। সেই পুরানো দিনের আড্ডা নিয়ে কথা হচ্ছিলো, আমরা কে কি করতাম, কোথায় সন্ধ্যা হলে আড্ডা দিতাম। সেই সব নিয়ে অনেক কথা হচ্ছিলো। বিল্টু ভাই তখন প্রেম করতেন আমাদের পাশের মহল্লার এক মেয়ের সাথে। আড্ডা থেকে হঠাত কোথায় চলে যেতেন, আবার ফিরে আসতেন, জিজ্ঞেস করলে হাসতেন। আমরা অনেকেই তার প্রেমের কথা জানতাম। আমাকে দুই এক বার সেই প্রেমের কথা বলেছেন, একবার বিল্টু ভাই প্রেমিকার সাথে নারায়নগঞ্জ গিয়েছিলেন, সেইফটি হিসাবে আমাকে নিয়ে গিয়েছিলেন। আমি হেসে বললাম!

; সেই নারায়ণগঞ্জের কথা মনে আছে?
- মনে থাকবে না কেন, মাত্র তো ২৫/২৬ বছর আগের কথা! এই সময়ের কথা কি ভোলা যায়! এখনো কি এত বুড়া হয়েছি!

আমরা দুইজনেই হাসি। বিল্টু ভাই সিগারেট ধরালেন, আমাকেও অফার করলেন, বেনসন হোয়াইট। ডাক্তার সাহেবদের সিগারেট টানা আমার কাছে বিরাট রহস্য মনে হয়, উনারা ভাল করে জানেন, সিগারেট মানব শরীরের জন্য কতটা ভয়াবহ, অথচ উনারাই টানেন! এর ব্যাখ্যা দুনিয়ার কেহ দিতে পারবে বলে মনে করি না! যাই হোক, এখানে বলে রাখা ভাল, আমি বিল্টু ভাই প্রসঙ্গে আরে সামান্য জানি, বিল্টু ভাই মাঝে মাঝে গাঞ্জা দিয়ে বানানো সিগারেট টানতেন। এই সিগারেট টানার পরে তিনি বেশ ভাবুক হয়ে যেতেন, তখন শুরু হত দুনিয়ার অধ্যাত্বিক কথা। আমি সেই সময়ে উনার এই জ্ঞান দেখে অবাক হয়ে যেতাম, মানুষ এত জানে কি করে।

; এখনো কি মাঝে মাঝে টানেন নাকি!
- আরে না, বিবাহের পরে আর সেই পথে যাই নাই, সাহসেও কুলায় নাই।
; একদম পুরাই আর ধরেও দেখেন নাই!
- পাস করে ইন্টার্র্নিতে যোগ দিয়ে মনে হয়েছিল, এটা বিরাট অন্যায়, ফলে আর কল্পনাও করি নাই। আর এর পরে তোর ভাবীর সাথে বিয়ে হয়েছিল, ফলে ভাল মানুষ হতে বাধ্য হয়েই ছিলাম। উপার্জন, পরিবার, বাবা মা সব কিছু মিলিয়ে ভিন্ন কিছু আর চিন্তাও করি নাই।

বিল্টু ভাইয়ের সেই সময়ে অনেক আবেগি কিছু কথা এখনো আমার মনে আছে, তিনি বলতেন, পাশ করে ছোট নদীর ধারের কোন গ্রামে চলে যাব, সেই গ্রামে ছোট একটা জায়গা কিনে একটা ডাক্তারখানা বানাবো, ব্যস এভাবে বাকী জীবন যাবে। আমি বিল্টু ভাইকে সেই কথা মনে করিয়ে দিলাম। তিনি হেসে যাচ্ছেন।

; বিয়ে করেই সেই সব ভাবনা আর মনেও রাখতে পারি নাই, ২৫ বছর হেতিরে পাহারা দিয়েই কাটিয়ে দিলাম। এই মায়া থেকে বের হয়ে গ্রামের কথা আর চিন্তাও করতে পারি না।
- কেন, এখনই তো সময় আসছে, মেয়েদের বিবাহ দিয়ে এমন সময় বের করতে পারবেন, গ্রামে চলে যেতে পারবেন।
; হ, এখন কোন পাগলে এমন চিন্তা করে!

(বিল্টু ভাই হাসছিলেন, সাথে আমিও)
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×