somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

কেমন আছেন মধ্যবিত্তেরা!

২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল কি খাবার খাচ্ছি? এই নিয়ে গবেষণা করা যেতে পারে। আমার ধারনা আমার প্রায় ২৬ বছরের সংসার জীবনে এখন সব চেয়ে দূর্বল খাবার রান্না হচ্ছে বা বলা চলে কোন মতে চালিয়ে দেয়া হচ্ছে। এর কারন কি, আমি এর কারন হিসাবে বলবো, খরচের হিসাবের খাতা। করোনার পর থেকে বলা চলে তেমন উপার্জন নেই বা একদম গায়ে গায়ে, সামান্য সঞ্চয় ছিলো তাও ভাংতে হচ্ছে, এদিকে আগের তুলনায় বেশি খরচ করেও ভাল রান্না হচ্ছে না।

বাজারে গেলে মাথা ঘুরে, কি থেকে কি কিনবো। সামান্য আলু বেগুন মাছ ইত্যাদির যে দাম তা দেখে মাথা ঘুরে। এখন এমন কোন সবজি নেই, যার দাম ১০০ টাকার নীচে, সবজি সাধারনত ১৪০ থেকে ১৬০ টাকা কেজি, মাছে হাত দেয়া যায় না, গরুর গোশ্তে তো চিন্তাই করা যায় না, এক কেজি কিনলে আধা কেজি হাড় ও চর্বি! আমরা সবাই কেমন যেন নিরুপায় হয়ে আছি। আমার মনে আছে, বছর ৩/৪ আগেও সারা মাসের বাজার হয়ে যেত ১২/১৫ হাজারে, এখন সেটা ২৫/৩০ হাজারে গিয়ে ঠেকেছে! তার পরেও কত কিছু এখন আর কিনিই না। আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া ইত্যাদি মশলা আগে কেনায় চিন্তাই করতাম না, এখন দোকানে গিয়ে ভাবতে হয়! দুধ, চা পাতা, বিস্কুট কেনায় কখনো চিন্তা করতে হয় নাই, এখন বাসায় বলতে হয়, এক বেলার বেশি চা যেন না বানানো হয়!

এত কিপটামি করেও রক্ষা নেই। ইনকাম কমেছে, বেড়েছে দ্রব্যমুল্য – কিভাবে মধ্যবিত্তেরা চলবে। আমার কোন পথ জানা নেই! খাবার ছাড়া অন্যান্য খরচ বাসা ভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ, মোবাইল নেট ইত্যাদিও লাগামহীন। বিদ্যুৎ বিল গত মাসে এলো ৬ হাজার টাকা, বিদ্যুতের ব্যবহার সে আগের মতই, উপরন্তু সবাইকে প্রায় বলি, যত সম্ভব লাইট ফ্যান বন্ধ করো, এতে পরিবারের স্ত্রী সন্তানেরা বিরক্ত, আমি নাকি বেশি কথা বলি! আসলে যে উপার্জন করে সেই বুঝে, এই কষ্টের কথা কেহ মানতে রাজি নয়!

যাই হোক, আমি নিজকে দেখেই এখন বাংলাদেশের সৎ মধ্যবিত্ত পরিবারের জীবন যাপন বুঝতে চেষ্টা করি, সবাই অনেক কষ্টে আছে, অন্তত যাদের উপরি কামাই নেই বা হারামের কামাই ঘরে নেয় না! নিন্মবিত্তেরা কেমন আছে সেটা কল্পনাও করতে পারি না। এই শহরে দরিদ্রদের কোন স্থান আছে বলে মনেই হয় না! ধনীদের বিষয় আলাদা, তাদের কেনা কাটায় চিন্তা করতে হয় না, অঢেল জমা হচ্ছে, তার থেকে দাম যাই বাড়ুক তাতে কি আসে যায়!

গত বৃহস্প্রতিবার দুপুরে খেতে বসে দেখি সব বাসি তরকারী! মানে এর আগের দিন যা বেছে ছিল তাই দিয়ে চালিয়ে দেয়া হচ্ছে। পটল ভাঁজাটা নুতন ছিলো। তবে পরের দিন শুক্রবার বলে জানানো হল, সেই দিন গরুর গোশত ও খিছুড়ি রান্না হবে, সান্ত্বনা! এমন দূর্বল খাবারে লজ্জা নেই, আবার সুদিন ফিরে আসবে, সব মিলিয়ে আল্লহর কাছে শুকরিয়া জানাই, অন্তত এখনো খাবার জুটছে! এখনো ভাল আছি অনেকের তুলনায়!

আপনার অবস্থা কি? কেমন আছেন?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২২
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×