somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

১০ বছর মেয়াদের বেশী কাউকেই শাসনের প্রধান হিসাবে রাখা উচিত নয়! (নতুন ভোরের অপেক্ষায় ভেনিজুয়েলার জনগণ, এবারও সুষ্ঠু ভোট নিয়ে সংশয়!)

২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি এক অজানা কারনে দুনিয়ার যে বেশ কয়েকটা দেশ ছোট বেলা থেকেই ভাল লাগত তার মধ্য ভেনিজুয়েলা, কলাম্বিয়া, পেরু উল্লেখযোগ্য। এখনো সময় পেলে ইউটিউবে এই দেশ গুলোর ভিডিও দেখি, এই সব দেশের অলগলি আমার চেনা, মুখস্ত। একদম যেন আমার চোখের সাম্নেই সব! মানুষ গুলো আমাদের মতই! এই সব দেশের খাবার দাবার এত বেশি দেখেছি যে, বলে বুঝানো যাবে না। যাই হোক, দেশ গুলোর একই সমস্যা এখন এই দেশ গুলোতে তেমন আর সুশাসক নেই! পেরুতে কিছুদিন আগে ভয়াবহ আন্দোলন হয়েও তেমন কিছু হচ্ছে না। কলাম্বিয়া ঝুলে আছে অনেকদিন। ভেনিজুয়েলার ব্যাপারটা নিয়ে আর কি বলবো! খবরে এই মাত্র পড়লাম, নিন্মে উল্লেখ যোগ্য অংশ দেখুন!

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা এক ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের দ্বারপ্রান্তে। দেশটিতে স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। ধারণা করা হচ্ছে ২৫ বছর ধরে চলা সমাজতান্ত্রিক শাসনের অবসান হতে পারে এবারের নির্বাচনে। যদি দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সেখানে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করেন, তাহলে ভোটের পরবর্তী দিনের প্রভাত হবে ভেনিজুয়েলার জন্য এক ঐতিহাসিক সকাল। এবারের নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে লড়াই করছেন ৬১ বছর বয়সী মাদুরো। এক্ষেত্রে তার শক্ত প্রতিপক্ষ হচ্ছে বিরোধী দলীয় নেতা এবং একজন সেরা কূটনীতিক এডমান্ডো গঞ্জালেজ। মতামত জরিপের তথ্য বলছে এবার ৭৪ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিবিদ গঞ্জালেজের কাছে পরাজিত হতে পারেন টানা দুইবার ক্ষমতায় থাকা মাদুরো। এবারের নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে ভূমিধস পরাজয় হতে পারে মাদুরোর। কিন্তু সর্বশেষ যে অবস্থার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে দেশটিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ঘনীভূত হয়েছে।

অনলাইন দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে মাদুরো নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ফলাফল নিজের পক্ষে নিয়ে আসতে পারেন। যদিও গঞ্জালেজের পক্ষে ভোট বেশি পড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে এই নির্বাচনকে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি স্বেচ্ছাচারী হিসাবে বর্ণনা করেছেন পর্যবেক্ষকদের কেউ কেউ। যদি মাদুরো তার পূর্বসূরি হুগো শ্যাভেজের পথে হাঁটেন তাহলে এবারও দেশটির নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। কেননা শ্যাভেজের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি দেশটিতে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছেন। তার উত্তরসূরী হিসেবে সেই শাসন বহাল রেখেছেন বর্তমান প্রেসিডেন্ট মাদুরো। তিনি শ্যাভেজের মৃত্যুর পর থেকেই ক্ষমতায় রয়েছেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগও রয়েছে।


জনগণ আর কত সইবে? সেই একই প্যাঁচাল, একই মিথ্যাভরা মুখ! আশা করি, এবার দল পরিবর্তন হয়ে জনগণ হাসি মুখ করবে!

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৪
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×