somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আওয়ামী লীগকে যে পথে হাটিয়েছেন, প্রফেসর ইউনূস সরকারকেও সেই পথে সরাবেন - এটা এই সময়ে ভুল চিন্তা!

২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা মনে করছেন, এখানে সেখানে আন্দোলন রাস্তা বন্ধ মিছিল মিটিং এটা সেটা করে এই সরকার উৎখাত করবেন, এটা এখনকার সময়ের জন্য ভুল চিন্তা, ভুল দৃশ্য। এতে সরকার সাময়িক সমস্যায় পড়বে কিন্তু কোন না কোনভাবে সমাধান করেই ফেলবে! আমার দেখায় যা বলে, এখনো দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ এই সরকারের পক্ষেই আছে। এই সরকার নিত্য প্রয়োজনীয় সাংসারিক দ্রব্যের দাম নাগালে রাখতে পারলেই যে যা করুক সরকার টিকে থাকবে, সাথে জনগণের আরো সমর্থন পাবে। জনগণের মন থেকে উঠে যাবার অনেক কাজ আছে, সাথে সময়ও লাগে, এই সরকারের জন্য সেই সময় এখনো আসে নাই! এখন কিছু মানুষ যা করতে চাইছে বা যা হচ্ছে অহেতুক ও অপ্রয়োজনীয়!

আওয়ামী লীগকে যে পথে হাটিয়েছেন, প্রফেসর ইউনূস সরকারকেও সেই পথে সরাবেন - এটা এই সময়ে ভুল চিন্তা!

আওয়ামী লীগের সরানোর প্রেক্ষাপট মুলত একদিনে বা ৫ই আগষ্টে নয়, এদের প্রায় ১৫ বছরের অপশাসনেই মানুষ জেগে উঠেছিল, এদের অপরাধ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে এসেছিল যে, প্রায় দেশের সব মানুষ (ওদের জনা কয়েক ছাড়া) রাস্তায় নেমেছিল। ছাত্রছাত্রীদের কাতারে জনতাও নেমে পড়েছিল, নানান দল মত এটা বুঝতে পারছিলো যে, এদের রেখে আর সুশাসন হবে না। মানুষের ভোট চুরি, নিত্য দ্রব্যর দাম আকাশে উঠা, মানুষ ধরে বা গুলি করে মেরে ফেলা, নিরাপত্তা সহ অনেক বিষয়ে মানুষ আর সহ্য করতে পারছিলো না, মানুষের মৌলিক অধিকার বার বার লুন্ঠি হচ্ছিলো। এক কথায় এদের অত্যাচারে মানুষ চুড়ান্ত রুপ দেখাতে বাধ্য হয়! শহর গ্রামের প্রায় প্রতিটা মানুষ এদের অত্যাচারে কোন না কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল বা হচ্ছিলো বা শঙ্কা বেড়েছিল! দৈনিক খবরের কাগজে প্রতিদিন হত্যা, গুম খুনের মত ব্যাপার গুলো মানুষ দেখে দেখে বিরক্ত হয়েছিল। একটা দেশের মানুষ যেভাবে বাঁচতে চায় তার কোন সমাধান আওয়ামী লীগ দিতে পারছিলো না। সরকারের নানান অফিসে গেলেই ঘুষ কমিশন, ব্যাংকে নিজের টাকা ক্ষতিতে পড়ছিলো বা এমন নিশ্চিত হবেই জেনে গিয়েছিল বলেই মানুষ আর তাদের পছন্দ করছিলো না। মানুষের মনে এই ধারনা হয় যে, এর পরে যেই আসে আসুক, তবুও এদের অপশাসন আর নয়!

জনগণ রাস্তায় নেমে সরকার হাটানোর প্রেক্ষাপট একদিনে বা কয়েক মাসে হয় না, এতে বছরের পর বছর বা যুগের পর যুগ লেগে যায়, সেটা এরশাদের মত শেখ হাসিনা নিশ্চয় বুঝতে পেরেছেন! :)
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

×