এই লেখাটা শুধু মাত্র সেই সকল ফুটবল পন্ডিত দের জন্য যারা মনে করেন মেসি ক্লাব লিজেন্ড , জাতীয় দলে মেসির অবদান শুন্য।
আর্জেন্টিনা জাতীয় দলে মেসির আগমন ২০০৫ এর প্রায় শেষ ভাগে।২০০৬ এর বিশ্বকাপ দিয়েই মূলত খানিকতা পরিচিতি পাওয়া।বেশি সুযোগ পায় নি কিন্তু যেটুকু পেয়েছিল তার সঠিক ব্যবহার ই করেছিল মেসি।
এরপর আসে কোপা আমেরিকা।ঐ টুনার্মেন্ট অসাধারন খেলেছে মেসি।ফাইনালে ব্রাজিলের কাছে হারাতে টুর্নামেন্ট সেরা হতে পারে নাই মেসি ।কিন্তু বেস্ট ইয়াং ফুটবলের পুরষ্কার ঠিক ই পেয়েছিল।
২০১০ ওয়ার্ল্ড কাপে কি করে নাই মেসি ? জাস্ট ভাগ্যের চাকা টা ঘুরাতে পারে নি ফলে গোলের দেখা মেলে নি।কিন্তু ২০১৪ ওয়ার্ল্ড কাপে সেই অপূর্নতা ঘুচিয়েছে মেসি। ধরতে গেলে পুরো আর্জেন্টিনা কে মেসি সিঙ্গেল হ্যান্ডে ফাইনালে নিয়ে গেছে।কিন্তু আবার ও সেই ভাগ্যের খেলায় মেসি পরাজিত।জিতলেন গোল্ডেন বল , হলের বিশ্বকাপের সেরা ফুটবলার।
২০১৫ কোপা আর ২০১৬ কোপার কথা নাই বা বললাম! এই দুই কোপাতে মেসি কি কি করেছে একটু কষ্ট করে গুগল ঘেটে দেখে নিবেন।
এখন মেসিকে ক্লাব লিজেন্ড বলা পন্ডিত দের কাছে আমার প্রশ্ন ?
প্রশ্ন নাম্বার এক,
একটা দেশের সর্বোচ্চ গোল দাতা কেমনে ক্লাব লিজেন্ড হয়? মেসি শুধু আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ই না আর্জেন্টিনার সর্বোচ্চ এসিস্ট দাতা ও।তাহলে কি শুধু মাত্র দেশের হয়ে কাপ জিততে পারে নাই বলে সে ক্লাব লিজেন্ড?????
প্রশ্ন নাম্বার দুই,
২০১৪ ওয়ার্ল্ড কাপের সেরা ফুটবলার মেসি...।কিন্তু কাপ জিতে নাই। তাইলে কি ফিফা আবেগে মেসি কে বেস্ট ফুটবলার পুরষ্কার টা দিছে?" নে ভাই মেসি, তুই কাপ জিতিস নাই এই সান্ত্বনা পুরষ্কার টা নিয়ে খুশি থাক।"
প্রশ্ন নাম্বার তিন,
যদি মেসি কোনো গ্লোবাল টুর্নামেন্ট জিতেন তাহলে কি মেসি আপনাদের চোখে ক্লাব লিজেন্ড থেকে ন্যাশনাল লিজেন্ড হয়ে যাবেন?
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




