প্লাস্টিক সার্জারির পর ইলিশের চোখে আর ঘুম নেই,
জলদেবীর ক্যামেরায় কয়েকটি নিরাকার পিরামিড
ধরা পড়ে বাউল ডিমে পুরো ভুবনটাই যেন আজ ফুটেছে ----
অন্ধত্ব বরণ করে একটা জাগ্রত সূর্যদীঘল বৃক্ষ হাঁটু
ভেঙ্গে মাথার উপর বহুদিন হলো নিরব;
শহরতলির গন্তব্য ফেলে নিজের কাছে ফিরে ফিরে
যে হরিণ শেষ রাতে গহীন জোস্নার হৃত্পিণ্ড
চেটে তা দেয় কবিতার পাঠ - নিমন্ত্রণ;
কোনো কোনো মানুষের সমকালীন মায়া -মমতা-
ভেজা ফসলের স্তূপ,
পুরনো প্রাচীর উড়ালমন্ত্র- সঙ্গম- এমনকি মেঘে মেঘে
ডিগবাজি খেয়ে অঙ্গার দেহখানা সমূলে উপড়ে বাম হাতের
ব্যর্থতাও হয় দু ফোঁটা বহমান নখর গঙ্গা----- -
তাদের জন্যে আমার ঘরে ফেরার গানের নমস্কার।
(আমার এই লেখাটা অন্য এক জায়গায় অতিথি লেখক নামে ছাপা হয়েছিল ----কারণ ওখানে আমি সদস্য ছিলাম না, ওখানে আর লিখবনা --- এখানেই এখন নিয়মিত লিখব )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




