নাচে শিল্পকলা - নাচে নদী -- আমিও বেঁচে যাই
আংটি থেকে আঙ্গুল ছেড়ে - ধুর ছাই
ঠান্ডা স্তনে কচি মুখ আর ঘৃণা, গরম
গরম মাংস, উদ্ভ্রান্ত জলে বিলি কাটে
মাছ -- তখন আমিও শুনি শ্মশানে
বেপর্দা সমুদ্রের কিচির মিচির গান
ব্যাঙের ছাতায় লুকিয়ে সমস্ত পৃথিবীর জুড়ে
খুক খুক কাশি তুলে সিরাজ-ঊদ -দৌলার সিঁড়িঘর
ওই মিয়া খালের মইধ্যে কিতা ফ্যালাও,
ঘুঘু পাখি ? লাল ব্যাগ সংকোচের ঠিকানা -
খোদা হাফিফ গোয়ার্তুমির জোয়ার ভাটায়
দ্যাখে যাও কল্লা কাটার জিকির
একমাত্র শিল্পীরাই চুমু খায় হৃদয়ে -- তুলি
টানা কার্পেটে তা কি সত্যি - ঘ্যাচাং করে
কেটে যায় নেংটি, নাট্যকার বলে দেখেছি দেখেছি
কুকুর আর তুমি এক টেবিলে খালি কাপ চুষো
অমুক কবি নারীত্বের তাড়া খেয়ে স্বাধীনতার
আপাদমস্তক তাড়া খেয়ে দেশ ত্যাগ করে
পেয়েছি হারানো আংটি -
পেয়েছি আরও দু দন্ড হতাশা -- বেহুদাই
কারে কই -- বুঝসনা আমার নাম ভৈরবী ব্লেড
শিম্পাঞ্জীর কোলে অপক্ষায় থাকি যে কোনো
সময় কেটে নেব সন্ধ্যা সিন্ধু'র করতলে
স্বপ্ন আর ভোরের যুগল মাঠ
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



