somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে মন্ত্রী হওয়ার যোগ্যতাও কি হোয়াইট ওয়াইনের গ্লাস হাতে নেত্রীর পায়ে চুমু খাওয়া

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মদুরী বা আ্যালকোহলিক

মদ খাওয়া বিশ্বের অনেক দেশেই অনুমোদিত। বাংলাদেশে এটা এখনো একটি নিষিদ্ধ পানীয়। তো এই নিষিদ্ধ পানীয়টি বাংলাদেশে যারা নিয়মিত পান করেন তাদেরকে ডাকা হয় "মদুরী" এটা সিলেটের আঞ্চলিক রূপ। মদ পান বাংলাদেশে নিষিদ্ধ হলেও মদুরীরা নিষিদ্ধ নয়। এটা আজকাল দিবালোকের মতোই পরিষ্কার যে মদুরীরা ইদানিং বিশেষ বিশেষ পুরুষ্কারে পুরুষ্কৃত হচ্ছেন।

স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ সাহেব একজন পুরাতন আ্যালকোহলিক এটা সবাই জানে। বিগত কদিন পূর্বে সুপ্রীম কোর্টে আওয়ামী টেরোরিস্টদের হামলার পর মিডিয়ায় তার বক্তব্য শুনে দেশবাসী যেমন অবাক হয়ে দেখেছে কিভাবে একজন মদুরী দেশের এতো গুরুত্বপূর্ন পদে বসে থাকতে পারে। তেমনি তার নিজ দলীয় একজন সিনিয়র নেতাও পরেরদিন টকশোতে স্বীকার করেছেন যে ঐদিন আশরাফ স্বাভাবিক অবস্থায় ছিলেন না। যাই হোক বিগত পাঁচটি বছর আমাদের এরকম অস্বাভাবিক অবস্থায় থাকা মন্ত্রী এমপিদের নির্দেশেনায় চলতে হয়েছে। এখনো এইসব অস্বাভাবিক মন্ত্রী এমপিরা দেশ চালানোর ভার নিয়েছেন। মজার ব্যাপার হলো এবার আর তাদেরকে দেশ চালানোর ভার দিতে হয়নি এবার তারা নিজেরাই জোর করে নিয়ে নিয়েছেন সেই গুরু ভার।

কে এই মহসিন আলী

কিন্তু সৈয়দ মহসীন আলী নামক একজনকে সদ্য সমাজকল্যানমন্ত্রীর দ্বায়িত্ব দিয়ে শেখ হাসিনা যে উদারতার! পরিচয় দিয়েছেন তাতে মনে প্রশ্ন জাগে শেখ হাসিনাকি ইদানিং মদুরীদের প্রতি আসক্ত হয়ে গেলেন। কে এই মহসীন আলী। অবৈধ সম্পদের পাহাড়, কালোটাকা, ভূমি দখল, বিরুধীদলীয়/স্বদলীয় নেতাকর্মি নিপিড়ন, চরিত্রহীনতা ও লাম্পট্যের গল্প বলবোনা। বললে ইতিহাস হয়ে যাবে। কিন্তু মৌলভীবাজারের এই পরিক্ষীত! আ্যালকোহলিক/মদুরীকে মন্ত্রীসভায় স্থান দিয়ে কি মদুরীদের প্রতি বিশেষ ভালোবাসা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী?

তখন ২০০৮ সাল, থাকি জিগাতলায়। নির্বাচনী জোয়ার বইছে দেশে। আওয়ামীলীগকে জিতানোর জন্য মিডিয়া, ফখরুদ্দীন, মইনুদ্দিন, পিনাক রঞ্জন-আনোয়ার চৌধুরীরা সব কিছু মোটামোটি গুছিয়ে ফেলেছে। সৈয়দ মহসিন সাহেব তখন আমার বাসায় নিয়মিত যাতায়াত করেন। একই বাসার কোন এক ফ্লাটে তার কোন এক ভাগ্নে থাকেন। সে সুবাদে ঢাকা এসে কখনো সখনো এই বাসায় উঠেন। বিশেষ করে যখন নেত্রীর সাথে দেখা করতে দেরি হয়ে যায় তখন তাকে বাধ্য হয়ে অনেক সময় এই বাসায় উঠতে হয়। কারন সুধাসধন থেকে জিগাতলা বাস স্ট্যান্ডের পাশে এই বাসাটি অতি সন্নিকটে। তো সৈয়দ মহসিন সাহেবকে দু/চারবার দেখার সৌভাগ্য হয়েছিলো। না ওটা আসলে দূর্ভাগ্য বলতে হবে। বাংলাদেশের কোন অবৈধ মন্ত্রীসভার কোন এক অবৈধ জারজ মন্ত্রীর সাথে আপনার দেখা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। আপাদমস্তক ঘর্মাক্ত একটা লোকের মুখ থেকে যখন মদের অসহ্য দূর্গন্ধ চারপাশকে বিষাক্ত করে ফেলে তখন সেই লোকটির সাথে কথা বলতে কিংবা সম্ভাব্য এমপি হিসেবে মেনে নিতে নিশ্চয় রুচিতে বাধবে যে কারো। তো আমরা যারা সাধারন মানুষ আমাদেরতো রুচিবোধ নেই। রুচী থাকলে কি এরকম মানুষকে ভোট দেই, এরকম মানুষকে এমপি-মন্ত্রী হওয়ার সুযোগ করে দিই? সে হিসেবে রুচিবোধহীন একজন সাধারন মানুষ হিসেবে উনার সংগে দুএক কথা বাতচিত হয়েছিলো।

কথিত আছে নিজ দলের ডাকসাইটে এক নেতার সাথে কম্পিটিশন করে মৌলভীবাজার সদর আসনের এমপি হওয়ার খায়েশ পুরন করতে তাকে প্রায় মিনিট ৩০ এর মতো শেখ হাসিনার পা ধরে বসে থাকতে হয়েছিলো। আর তাতেই বুঝতে পেরেছিলাম তার ব্যক্তিত্বহীন অশুভ অন্তরের ভেতরটা কত বিভৎস হতে পারে। আর তাইতো আমার ধারনাকে ভূল প্রমান না করতে তিনি গতকাল বলেছেন, "হু ইজ বিএনপি? বিএনপির সাথে কিসের সমঝোতা?" সাবাস প্রধানমন্ত্রী, সাবাস আপনার জারজের দল।

মন্ত্রী এমপি হওয়ার যোগ্যতা কি?

আজকাল মাঝে মাঝে ভাবি মন্ত্রি এমপি হওয়ার যোগ্যতা কি? ঠিক কি কি করলে বাংলাদেশ নামক দেশের এমপি মন্ত্রী হওয়া সম্ভব হয়। একদিকে সরকারের মন্ত্রী যখন বলেন "কয়েক গ্লাস ওয়াইন খেলে নোবেল পাওয়া যায়।" তাহলে মন্ত্রী হওয়ার যোগ্যতাও নিশ্চয় ওরকম কিছুই। তাইতো আজ আমরা দেখি

- অবৈধ সম্পদের পাহাড় ও কাড়ি কাড়ি কালো টাকা থাকলে মন্ত্রী হওয়া যায়
- নিয়মিত মদ্যপায়ী হলে মন্ত্রী হওয়া যায়
- গড়পড়তা ৮/১০ টি মানুষ খুনের সাথে জড়িত থাকার রেকর্ড থাকলে মন্ত্রী হওয়া যায়
- মুক্তিযুদ্ধের সময় রাজাকার কিংবা তাদের দোসর অথবা হানাদার পাকি সরকারের অধীনে চাকরি করলে মন্ত্রী হওয়া যায়
- ইদানিং ইন্ডিয়ার সাথে গুড কানেকশন থাকলেও মন্ত্রী হওয়া যায় কিংবা তার চেয়ে বেশী পাওয়ার ফুল উপদেষ্টা হওয়া যায়।

পড়াশুনা করে কি লাভ? চলুন মহসীন আলী হই

দেশবাসীর কাছে চিন্তার বিষয় আমাদের দেশের মন্ত্রী এমপিদের যারা দেশ পরিচালনা করেন তাদের যোগ্যতা যদি হয় এইসব অপকর্ম করা। তাহলে পড়াশুনা করে কি লাভ? চাঁদাবাজ, গুন্ডা, ভূমিখেকো, তস্কর, দেশদ্রোহী হলেই মনে হয় সম্মান ও ইজ্জত বেশী থাকবে, যে সম্মান পাহাড়া দেয়ার জন্য আছে হাজার হাজার গোপালী পুলিশ। মহসিন আলীরা হয়তো এভাবেই সমাজের কল্যানের ধারায় নতুন ডিজিটাল পরিবর্তন নিয়ে আসছেন। চলুন মহসীন আলী হই।

(বাংলাদেশী রাজনীতিতে কমবেশী অনেকেরি এই কু অভ্যাসটি আছে। মদ খেয়ে কেউ যদি ভালো কাজ করে তাকে আমি তার ভালো কাজের জন্য নিশ্চয় প্রশংসা করবো। কিন্তু কোন মদুরী যদি সারক্ষণ মাতাল থেকে আবোল তাবোল বকতে থাকে। কিংবা কেউ যদি বলে হু ইজ বিএনপি। বিএনপির সাথে কিসের সমঝোতা? তাকে নিশ্চয় কলমের খোঁচার উপর রাখবো)
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×