প্রিয়তমেষু,
জানি ঠকে যাচ্ছি,
নিজের সেন্স, যুক্তি,ইন্টুইশন চিৎকার করতে থাকে,
বলতে থাকে।
কিন্তু কেন জানি তাও মনে হয় যদি ফিরে আসে,
যদি বুঝতে পারে...
যদি... যদি....
এই যদিটাই জীবন শেষ করে দিল।
যাকে আবেগ দিয়ে ভাবা হয়,
তাকে বুদ্ধি দিয়ে,যুক্তি দিয়ে ভাবনা টা ভাবতে পারি না।
বুদ্ধি,যুক্তি দিয়ে ভাবতে কেন জানি প্রতারণা করা মনে হয়।
কোন এমনি সন্ধ্যায় আমায় প্রশ্ন করেছিলে -
: ভুলে যাবে না তো! চলে যাবে কি?
: আমি কাউকে ভুলি না, চলে যাই না তাড়িয়ে না দিলে। কিন্তু সমস্যাটা হল,আমাকে ভুলে যাবে তুমি সময়ের সাথে। এমনটাই হয়।
২৬-২-২০১৫ সন্ধ্যা: ৬:৩০ (৮:৩০ ফোনের ওই পাশে)
আশ্চর্য ভাবে হলেও সত্য-
প্রেডিকশন মিলে গেছে
(চলমান......)
--------------------------
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



