somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গলি থেকে পলায়ন

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি গলির ধার ছেড়ে আমি চলে এসেছি,
ভূমি দস্যুর ক্রুর আচড়ে বনসাইসম তার প্রান্ত নির্ধারিত,
এই বড়জোর পাঁচ ছয় ব্লক তার দৌড়।
গলির মাঝখানে দুধারে আবার পার্কের ন্যায়
বিশাল দুটি প্লট খালি পড়ে আছে,
সন্ধ্যে হলেই ডিসিসির রুগ্ন আলোয়
রক্তিম আধারিতে সান্ধ্য ভ্রমন উপভোগ,
সঙ্গী সাথী আগামীর বাংলাদেশের কুড়ি
বড় ভ্রাতার ঔরসজাত রূপে, সন্নিধ্ব্যে প্রবাসের অবসরে।

নির্জন আর শান্ত গলিতে মধুমেহ সাথীর পদযাত্রা,
কিশোর চপল তরুণ দলের ক্রিকেটীয় বিনোদন
সন্ধ্যার আধারিতে সদ্য শুক্রানুর ভান্ডারে পূর্ণ যুবার
সচকিত সলজ্জ মোবাইল প্রেমের আদি রস অবগাহন,
ওষ্ঠে তাম্বুকাভুভিত আলো ধোয়া উদগিরণ
অতিশয় আদি রসে নুহ্য কিশোরের কদাপি চুপিসারে
দেয়ালের নির্জন কোনে জলচাপ বিয়োগ।

গলির মাঝে একপাশে সদ্য ভূমি ফুঁড়ে ওঠা সুউচ্চ
ডেভেলপার দালানের ধুলি, কাদা, পানি, পথচারীর তিরস্কার মেশানো
দেয়াল অলঙ্করণ, অথচ নির্বিবাদ শান্ত মধুর প্রত্যহ জীবন,
কখনো সখনো গলির রাস্তার চওড়া এক প্রান্তে
আগ্রাসী ভূমি দস্যুর টাকার গাছের জন্য বিকট শব্দে
ইট ভাঙ্গা যন্ত্রের ক্রমাগত শব্দ বিস্ফোরণ।
সকাল দুপুর সন্ধ্যা রাত্রিতে বেওয়ারিশ সারমেয়র সম্ভাষণ,
নিশুতি রাতে প্রহরীর নিয়মিত বিরতিতে চেনা হুইসেল
চরম এক নিশ্চিন্ততাই এনে দেয় দেহে মনে প্রাণে।

অকস্বাত কোন এক তালেবানি জোশের সন্ধ্যায়
গলিটির মোড়ে বোমার ন্যায় শব্দে প্রকম্পিত হোল গোটা এলাকা
ঘটনার আকস্বিকতায় মুহুর্তেই গলিটিতে শুনশান মৃত্যুর নিরবতা,
সেই থেকে ক্রমান্নয়ে গলিপথটির জনপদে
ককটেল, পেট্রল বোমা, বৃক্ষ হত্যা, রেল লাইন উপড়ানো,
অবলা পশু, জ্যান্ত মানুষ পুড়িয়ে মারা, সংখ্যালঘু নির্যাতন,
কবরে লুকিয়ে থাকা মানুষ হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান জালিয়ে দেয়া
সংক্রমিত হোল পরকালের পাসপোর্টের আশায়।

ভয়ে কুকড়ে গিয়ে গলিটি মুহ্যমান হোল ধারের সকল মানুষের সাথে,
গলির এক কোনায় আকাঙ্খা নামের বাড়িটিতে
শিশুদের পরীক্ষা স্থগিত হোল, বাড়িটির প্রবাসী মেঝ ছেলেটির
বন্ধুদের সাথে সকল দাওয়াত বাতিল হয়ে গ্যালো,
অজানা আশঙ্কায় ভয়ে গ্রামের বাড়িতে বাবা ভাইয়ের
কবর জিয়ারত করা হোলনা, ভাইয়ের বিয়ের অনুষ্ঠান
স্থগিত রইলো, অসংখ্য আশরাফুল মুখ্লুকাত
জীবন্ত দগ্ধ হোল কথিত "আল্লাহ'র সেনানী" হাতে।

রাগে, দু:খে, ক্ষোভে, অপমানে, লজ্জায় বাড়ির মেঝ ছেলেটি
ছুটি সংক্ষিপ্ত করে পালিয়ে এলো অতলান্তের এপারে
গলির দুধারের, গোটা জনপদের, বাংলাদেশের
ষোল কোটি মানুষ কোথায় পালাবে!
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×