
অপ্রত্যাশিত সুখ কান্না
কান্নাগুলো মেঘ হয়ে ঝরছে আমার চোখে
বুকের ভিতর এত জমা কান্না এলো কোথা থেকে।
কাঁদছি আমি গানের সুরে
জীবন থেকে নয়কো দুরে,
ভাবছি আমি যত কথা
কাঁন্না শুধু কান্না ভরা তথা।
কাঁদতে কাঁদতে এত আমি সুখ পাচ্ছি কেন
কান্নাতে চাওয়া পাওয়ার হিসাব মিলাই যেন,
জীবনে কি কি পাইনি আক্ষেপ কোন নাইকো
কোথা থেকে পেতাম এত কান্না, সুখের মজা হায়কো।
কান্নাও এত সুখের হয়, কেও কি তা জানে!
ধরিত্রী যে এত সুন্দর আমার মন তা মানে।
মনরে আমি কহি, অঞ্জলি মোর লহ
এবার থেকে সুদে মূলে সুখের ভার সব সহ,
উপহার যা দিবেন বিধাতা বুক ভরে নিবো
মনের মনি কোঠায় পারিজাত সুখ কান্নায় জমা দিবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


