লাইফ এ কট খাবার ঘটনা অনেক আছে।সব তো আর শেয়ার করা যাবে না ব্লগে। করলে কট খাবার সম্ভাবনা আছে। হয়ত জেনারেল অথবা ব্যান করে দিবে! ১টা ঘটনা মনে পড়ল। আমি সিউর এই কারনে আমাকে ব্যান করা হবে না!
ভার্সিটি ১ম ইয়ার। অনেক নতুন নতুন বন্ধু + বান্ধবী। খুব ভাল গেছে আমার ১ম ইয়ার। অনেক মজায় ছিলাম। যাই হোক, ঐ বার এক বন্ধুর( মেয়ে) সেল নাম্বার চাইলাম। ও দিল। ও আবার নির্বাচিত সিআর( ক্লাস রিপ্রেসেন্টেটিভ)।
একটা দরকারে সন্ধ্যায় ফোন দিলাম। ও পাশ থেকে ভারী গলা।
আমিঃ হ্যা দোস্ত, কি খবর তোর?
ভারী গলাঃ কে বলছ?
আমিঃ আরে বেটা আমি আরিফ। আজকে তোর কাছ থেকে নাম্বার নিলাম না!
ভারী গলাঃ কাকে চাউ?(আমি মনে করলাম ওর আম্মা ধরছে)
আমিঃ আন্টি, আমি রুমি কে চাচ্ছি। আমি ওর বন্ধু বলছি!( একটু বিব্রত)।
ভারী গলাঃ কাকে ফোন দিছ জান তুমি? ফাজলামি কর?( এহ হে গলা তো চেনা চেনা লাগে! আমগো হেব ম্যাডাম না?)
আমিঃ ও সরি আমি মনে হয় রঙ নাম্বারে ফোন দিছি!
কোনমতে লাইন্টা কেটে হাফ ছেড়ে বাচি। এই ৫০ সেকেন্ড আমি জাহান্নেমের ভিতর ছিলাম। এইবার আসি, আমি কাকে ফোন করছি? আমি ফোন করছি আমাদের ডিপার্টমেন্টের জাঁদরেল কোঅরডিনেটর হেব ম্যাডামকে। উনি আমাদের ম্যাথ করান। ওনার আসল নামটা এই মুহুরতে মনে পড়ছে না!
পরদিন গেলাম ক্লাসে একটু ভয়ে ভয়ে। না জানি ম্যাডাম কি মনে করছে। কিছু ঝাড়ি টারি দেয় কিনা। না দেয় নাই। উনি আমাকে চিনতে পারছেন এইটা সিউর। আমার রোল কল এর সময় দীর্ঘ এক দৃষ্টিতে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে ছিলেন!!
পরে আমার বন্ধুকে ধরলাম। " ঐ শালী তুই আমার সাথে ফাজলামি করলি কেন? ম্যাডাম কি মনে করল আমারে?"
রুমিঃ কেন কি করলাম আবার?
আমিঃ তোর নাম্বার চাইলাম। আর তুই দিলি হেব এর নাম্বার?ম্যাডাম এহন আমারে মাইয়া পাগল পোলা মনে করল না?
রুমিঃ আরে আমি তো মনে করছি তুই হেব এর নাম্বার চাইছস। কুত্তা তুই তো আমারে ও ডুবাইছস!! ম্যাডাম এহন মনে করব আমি তার নাম্বার জনে জনে দিয়া বেরাচ্ছি!!
আমিঃ হ, মনে করলে আর কি করার! ভুল করছস আর ভুলের মাশুল গুনবি না?
রুমিঃ তরে খাইছি রে!!!( দাবড়ানি)
পরে আরো ঝামেলা! ঘটনা যখন ছড়িয়ে পড়ল, আমারে সবাই ধরে, আমি রুমিরে ফোন দিছি কেন? আমি নাকি রাত ১২ টায় ফোন দিছি!! বলেন তো কেমন লাগে? ফোন তো দিছি সন্ধ্যায়!!কনভাবেই বিশ্যাস ই করাতে পারি না যে আমি স্টাডির দরকারে ফোন দিছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

