দয়া করে মডুরা ( বিশেষ কইরা জানাপু) দূরে থাকবেন। যদি জোর কইরা পড়েন তাইলে কিন্তু খেলমু না!!!
• প্রথমেই somewhereinblog.com চেঞ্জ কইরা samu.com রাখতাম। এত্ত কঠিন এবং বড় নাম। অনেকেই ভুলে যায়। পরে আর আসতে পারে না। অনেকে গুগলে আবার everywhereinblog লিখে সার্চ মারে বলে শুনছি।
• প্রত্যেকের ২ টা একাউন্ট করা বাধ্যতামুলক করতাম। এই ২ টার মধ্যে আবার ১টা মাইয়া অথবা ছাইয়া নিক থাকবে। কারন ব্যাপক। অনেকেই হতাশায় ভুগে। কারন পাঠকের চেয়ে লেখক বেশী হয়ে যায়। কেউ আর পড়ে না। খালি লিখেই যায়। আর ফলস্বরূপ পুরান ব্লগারদের পোস্ট খালি হিট হয়। সো, একটা মাইয়া/ ছাইয়া নিক থাকলে ২ লাইন লিখেও পোস্ট হিট করা সম্ভব। হতাশা কমবে এতে!
• কেউ কারো নামে রিপোর্ট করতে পারবে না। যে রিপোর্ট করবে উল্টা ওরেই ব্যান মারমু।
• কমেন্টার যেমন কমেন্ট মুছতে পারে না, তেমনি ব্লগার নিজেও কোন কমেন্ট মুছতে পারবে না! কারন?? কারন বাক স্বাধীনতা থুক্কু লৈখিক স্বাধীনতা!
• যারা ব্যান খাবে তাদের কারন দর্শানো পূর্বক ১টা স্টিকি পোস্ট প্রতিদিন থাকবে। এতে করে জনমতে যদি ব্যান খাওয়া পাবলিক এগিয়ে যায় তবে তাহাকে ব্যানমুক্ত করা হবে।
• ১৮+ বলে কোন পোস্ট করা যাবে না! কারন আসলে ১৮+ বলা হলেও ১২+ রাও এইসব বুঝার যোগ্যতা রাখে। তাইলে এখন থেকে ১২+।
• অ আ ক খ জানলেই ব্লগের সদস্য হওয়া যাবে। এই জন্য অবশ্য বার্থ সার্টিফিকেট দেখাতে হবে।
• মাইনাচ যে দিবে তার নাম অটো প্রকাশিত হতে হবে। যাতে ব্যাক্তি ঐ মাইনাচ দানকারীকে প্রতিশোধস্বরূপ তার ব্লগের কোন পোস্টে গিয়া মাইনাচ দিয়া মনের ঝাল মিটাইতে পারে!
• বছর শেষে সেরা ছাগু, ভাদা, পাদা, লুল সম্রাট ইত্তাদি এ্যাওয়ার্ড দেয়া হবে। আর ইহা করা হবে ভোটিং এর মাধ্যমে। পুরস্কারস্বরূপ এরা ১ মাস ব্যান না খাবার গ্যারান্টি পাবে!
• যদি এমন কিছু লিখতে চান যা পড়লে সুশীল সমাজ লজ্জা পাবে তাহলে আপনাকে একটা নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। আপনার পোস্ট প্রকাশিত হবে। এমনকি যদি বেশী ফি ঢালতে পারেন তবে স্টিকিও করা হতে পারে। কারন ব্লগ ব্যাক্তিগত আর্থিক স্বাধীনতায় বিশ্বাস করে!
• যারা অলস বসে থাকেন তাদের দিন শেষ হয়ে যাবে। প্রতি আধা ঘন্টায় অন্তত ১টা কমেন্ট না করলে নিশ্চিত ব্যান। ব্যান করা হবে ১ দিনের জন্য!
• যারা বুঝতে পারেন না পোস্টে প্লাচ দিবেন না মাইনাচ দিবেন তাদের জন্য অতিরিক্ত ১টা অপশন “আমি বেকুব” যোগ করা হবে!
অতএব বুঝতেই পারছেন আমি মডু হইলে খবর আছে!! জালায়া দিমু এই ব্লগ। তাই আমাকে মডু হতে সাহায্য করুন প্লিজ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

