somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিচারকে গিনিপিগ বানাতে কার না ভাল লাগে, দুঃখিত ভাল লাগতB-)

০১ লা জুন, ২০১১ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটবেলা থেকেই বেশ ভাল নকলবাজ ছিলাম। ক্লাসে যেতাম শুধু মাত্র স্যারদের কথা শুনে সেগুলোকে বিকৃত আকারে রূপ দেয়ার জন্য। নিজেরা নিজেরা এসব নিয়ে ফান করে হেসে লুটোপুটি খেতাম। স্যারদের সাথেও মাঝে মাঝে তাদের নিজ নিজ স্টাইল নিয়ে কথা বলতাম। স্যাররা হা কইরা তাকায়া থাকত। না পারত সইতে না পারত কিছু কইতে। আমার যেটা ধারনা সেইটা হইল, এই স্যারগুলা ছিল আমার মতই প্রচণ্ড রকমের ঘাড় তেরা। আমার কোন কিছু পাইলেই খুত ধইরা ফেলত। ঐ ঝামেলা থেইকা মুক্তি পাইতে আবার কত ফন্দি ফিকির। একবার পরীক্ষার হলে হইল এক ঝামেলা। :|

পরীক্ষার হলে আরেকজন কিভাবে লিখে এটা জানাটা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি ঐ প্রশ্ন নিজে ভালভাবে পারলেও আরেকজন কিভাবে লিখে তা দেখার কৌতুহল কিছুত্তেই সামলাতে পারতাম না। এই উকি ঝুকি মারতে গিয়েই খেলাম ধরা। ঐ স্যারের সাথে আমার আবার কিঞ্চিত প্রব্লেম হইছিল। আমারে তো ধইরা ফেলছে। খাতা গেল নিয়ে। সেতো মহা খুশি, দেখে মনে হচ্ছে জমজ বাচ্চার বাপ হইছে। এমনেতে অংক পরীক্ষা, তার উপর সে আমার সাথে দফারফা শুরু করছে। আমারে বলে আমি আরেকজনের টা দেখে লিখছি খাতা আর ফেরত দেয়া হবে না। আমি মুমূর্ষু রোগীর মত কাতরাতে লাগলাম। কি করা যায়? স্যারের কাছে গেলাম, আসতে আসতে বললাম স্যার আপনার গোপন খবর আমি ছাড়া আর কেউ জানে না। সেও আসতে আসতে বলে কিসের গোপন খবর? আমি বললাম স্যার এখনই বলব? সবাই শুনে ফেলবে না? আপনি খাতাটা দেন, আমি লিখা তাড়াতাড়ি শেষ কইরা আপনার সাথে কথা বলব। সে আমার মুখপানে চাইয়া একটু ভাইবা নিয়া আমার কথার সত্যতা যাচাই করল এবং করল একটা ভুল। আমার কথা সত্য ভেবে খাতা দিয়ে দিল। আমি আরামছে পরীক্ষা দিয়া শেষ করলাম। পরীক্ষা শেষে আমারে দিল ডাক। সেই গোপন কথা বলতে বলল। আমি বললাম আপনার গোপন কথা আমি জানব ক্যামনে, স্যার? আমার কি জানা উচিত? সে বলে তখন যে বললি? স্যার ঐটা হইল কথার কথা? তবে যা মনে হইল আপনি আপনার গোপন ব্যপার নিয়ে বেশ উদ্বিগ্ন থাকেন, আমি উহা বের করার জোর প্রচেষ্টা চালাব স্যার। এই কথা বইলা আমি আর দেরী করি নাই। দিছি জোরসে দৌড়। B-)B-);)

উল্লেক্ষ্য স্যারের উতপাত থেকে রক্ষা পাবার জন্য আমি পরে তার কাছে প্রাইভেট এ ভর্তি হই। কিন্তু বেচারা আমার কাছ থেকে এতটাই সতর্ক থাকত যে তার সেই গোপন ব্যপারটা আমার জানার সৌভাগ্য হইল না, গোপনই রয়ে গেল। :-*
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ রাত ১:১২
৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×