গত পরশু তিন বন্ধু রেলওয়ে অফিসার কলোনির দিকে রিকশায় করে যাচ্ছিলাম। জ্যামে পড়লাম। হঠাত করে কোত্থেকে জানি এক হিজড়া এসে হাজির। আমাদের সামনে এসে অদ্ভুত নৃত্য শুরু করে দিল। নৃত্য শেষ করে আমার পাশে বসা বন্ধুর কাছে এসে আদর করতে করতে বললঃ " ঐ দে না, ৫ টাকা দে না, দিবি না? আইঅ্যাম ইউর বয়ফ্রেন্ড, দে না, দেছ না কেন?"
বন্ধু তো লজ্জায় পুরা লাল। আমি ঘটনা দেখেও না দেখার ভান করে থাকলাম। যদি আমারে আবার ওর গার্লফ্রেন্ড বানায়া দেয়। আর ভিতরে ভিতরে তীব্র প্রস্তুতি নিতে থাকলাম। আমার দিকে আসলেই আল্লার নাম নিয়া রিকশা থেকে ঝাপ দিমু!
ভাগ্য ভাল, ততক্ষনে জ্যামটা ছেড়ে দিছিল, নাহলে তো আমারেও ওর গার্লফ্রেন্ড বানায়া দিত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



