somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গপ্পো সপ্পো [ উৎসর্গ ঃ ফ্রু লিংক্স]

২৮ শে নভেম্বর, ২০০৬ ভোর ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেরি বাজারের কাগুজে প্যাকেট গুলো নিয়ে হন্ত দন্ত হয়ে রান্নাঘরের দরজা দিয়ে বাড়িতে ঢোকে । ইস!!!!! ইসাবেলার সাথে মলে দেখা হয়েই বিপত্তিটা বাঁধলো। এই কথা সেই কথাতে সময় ভুলে চিত্তির! স্বামী জন , কখন এসে বসে থাকবে, এখনও রান্না হয়নি! বিয়ার খেয়ে পেট ফাপাবে!!! ধুর !!!

তাড়াহুড়ায় ঝপাং করে প্যাকেট গুলো নামায় মেরি। রান্নাঘরের দেয়ালে ইলেকট্রিকের তার গুলো তখনও মাথা বের করে। উফ !!! পুরুষ জাতটা যে কি ! কোন কথা যদি শোনে। আর্লকে খবর দেওয়ার কথা , ফোন করলেই এসে ঠিক করে দিয়ে যায়! নাহ, তা কি করে হবে!!!

" ওটা তো আমি নিজেই ঠিক করে ফেলতে পারি" - জনের সোজা সাপ্টা উত্তর । এই লোক কবে মানতে শিখবে, হি ইজ এ বিজনেস ম্যান , নট অ্যান ইলেকট্রিশিয়ান !

সাঁই করে ঘুরে দাঁড়ায় মেরি । এক কাপ কফি খেয়েই রানতে লেগে যাবে। ঘুরেই জমে যায় নিজের জায়গায়।

জনকে এই ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেনি কোনদিন!!! মেরির বুকের ভিতরটা হিম হয়ে আসে। জন দেয়ালের কাছ ঘেসে ইলেকট্রিক কেটল এর পাশেই দাঁড়ানো। চোখ দুটো বন্ধ । হাত দুটো বাতাসে তোলা , একটু পর পর অপার্থিব , বিভৎস ভাবে কেঁপে কেঁপে উঠছে। আর একটা বৈদু্যতিক তার জনের গলা থেকে পেট বেয়ে পিছনে কেটলের দিকে চলে গেছে।

মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে মেরি। প্রানপ্রিয় স্বামীকে বাঁচাতে প্রত্যুৎপন্নমতি মেরি তড়িৎ গতিতে খুঁজে আনে একটা কাঠের বেইস বল ব্যাট । সর্ব শক্তি দিয়ে আঘাত করে জনের হাতে। নিমিষেই জনের বাম হাতের হাড় ভেঙে দুই টুকরো হয়ে যায়। তবে জন, প্রানে বেঁচে যায়।

ভাগ্যিস মেরি তাঁকে বাঁচিয়ে ছিল!!!! নইলে জন, আরো কিছুক্ষন ওয়াকম্যানে গান শুনতে শুনতে চোখ বন্ধ করে ঐ বিভৎস নাচটা নাচতেই থাকতো , নাচতেই থাকতো !!!!

....................................................

হাসিনা, খালেদা আর ইয়াজুদ্দিন প্লেনে করে শান্তি সংলাপে গেছেন! প্লেনে কেন? জ. ই. মামুন আর মুনি্ন সাহার মতো ফাযিল সাংবাদিকের হাত থেকে বাঁচার জন্য !!!

খালেদা ঃ হাসিনা আবার কি পারেন, আপনারা জানেন ? আমি ইচ্ছে করলে এখনি জানালা দিয়ে 500 টাকার দুটো নোট ফেলে একজন উন্নয়নকামী বাংলাদেশীকে সুখী করতে পারি?

হাসিনা ঃ [ মনে মনে , বেটি মুর্খ ] খালেদা আবার কি পারেন, আপনারা জানেন ? আমি ইচ্ছে করলে এখনি জানালা দিয়ে 100 টাকার দশটা নোট ফেলে 10 জন শান্তিকামী বাঙ্গালীকে সুখী করতে পারি?

ইয়াজুদ্দিন ঃ [ এই দুই রামছাগী আমারে মারলো, এর চাইতে সিঙ্গাপুরে গিয়ে শিং মাছ খাইতাম!!! ] খালেদা - হাসিনা , আপনারা আর কি পারেন!! আপনারা জানেন ? আমি ইচ্ছে করলে এখনি জানালা দিয়ে 1 টাকার হাজারটা নোট ফেলে 1000 জন বাংলাদেশের নাগরিককে সংবিধান সম্মত ভাবে সুখী করতে পারি?

প্লেনের ক্যাপ্টেন ঃ [ এই চ্যান্স কি আর পামু? ] আপনারা কি জানেন , এই মুহূর্তে আপনাদের 3 জনকেই জানালা দিয়ে ফেলে দিয়ে আমি সারা বাংলাদেশের মানুষ কে সুখী করতে পারি?

ঢাকা
2006
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৬
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×