somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানেমান পান

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভবিষ্যৎ ভালোবাসা দিবস উপলক্ষ্যে বিশেষ পানের দোকান!!

আবিষ্কারকের কথাঃ

যুগে যুগে মনের মানুষকে বশ করার জন্য কত শত মন্ত, তাবিজ কবজ ! স্বামী বশীকরণ মন্ত্র, স্ত্রী বশিকরন মন্ত্র প্রচলিত ছিল! অমুক বাবার মাজারে সিন্নি! বটগাছের গায়ে সুতা বাঁধা, পড়া পান আরও কত কি!! কিন্তু এখন একবিংশ শতাব্দির এই দ্বিতীয় দশকে স্বামী -স্ত্রী বশীকরণ মন্ত্র অকেজো, অকার্যকর হয়ে পরলেও তার সাথে পাল্লা দিয়ে দিয়ে বাড়েনি গার্লফ্রেন্ড- বয়ফ্রেন্ড বশীকরণ মন্ত্রের পরিমান! সত্যি বলতে এ দিকটি কেন জানি সবার দৃষ্টির অগোচরে থেকে ডুকরে কেঁদে (!!) মরছে যেখানে শতাব্দির এই দ্বিতীয় দশকে গার্লফ্রেন্ড- বয়ফ্রেন্ড মানুষের মৌলিক চাহিদার রেটিং এ সবচেয়ে উপরে অবস্থান করছে! তাই প্রতি বছর ভালোবাসা দিবসেই পোলাপানের হাহাকারে ভরে উঠে এই রক্তাক্ত প্রান্তর! আর ইব্রাহিম কার্দী কাঁদতে কাঁদতে বলে, জোহরা তোমার এত রূপ!! মরা মানুষ দেখলে তার চোখেও লেগে থাকে! তুমি অই পোলার সাথে হাত ধরে ফষ্টি নষ্টি করছ নিজ চোখে দেখার পড়েও ভুলে গেছি!! কিন্তু তোমাকে ভুলি নাই জোহরা বেগম!

এইসব কাতুকুতু লাতুপুতু পোলাইপানদের জন্য সুখবর! সুখবর!! সুখবর!!!

আর নয় চিন্তা! আর নয় ভাবনা! এসে গেছে! এসে গেছে!! ‘ জানেমান পান’!

আসছে ১৪ ফেব্রুয়ারির আগে বিশেষ পান থেরাপি নিন আর আপনার সঙ্গি-সঙ্গিনীকে খাওয়ান মাত্র এক খিলি ‘ জানেমান পান’এবং একলা থেকে দোকলা হয়ে হাত ধরাধরি করে পানের বরজে গান করুন!!

‘জানেমান পানের’ উপকরনঃ

১. হেঁচকি পান!! (মুখে দেওয়া মাত্র হেঁচকি উঠবে! তখন আপনি মাথায় আস্তে আস্তে চাপড় দিয়ে বলবেন ঠাঠী! ঠাঠী!! তারপর এক গ্লাস পানি এগিয়ে দিন! লক্ষ্য রাখুন পানি যেন পুরোটা না খায়! প্রিয় মানুষ খাওয়ার পর বাকি পানি আপনি খেয়ে ফেলুন! )

২. পেচকি সুপারি!! ( চিবুনি দিলেই প্যাঁচ লাগা শুরু হবে, যেন তেন প্যাঁচ না মমিসিঙ্গা জিলাপির প্যাঁচ! এ প্যাঁচ ছুটাতে গেলে কাঁধ থেকে হাতের প্যাঁচ খুলে চলে আসতে পারে কিন্তু আপনাদের প্যাঁচ ছাড়বে না)

৩. দিলনরম চুন!! ( এ চুন দিয়ে পান খেলে দিল নরম হবে!! )

৪. এলাচ!! ( কাজী নজরুল ইসলাম কতদিন আগে প্রেমে এলাচের উপকারিতা বলে গেছেন! নজরুল ইসলাম কে এ প্রস্ন জিজ্ঞেস করলে এ যুগের কিছু তরুন-তরুনি উনি আমাদের জাতীয় বিজ্ঞানি বলে মন্তব্য করেন! )

৫. আদা ( আদা ভবিষ্যৎ প্রেমের সকল সম্ভাব্য বাঁধা দূর করবে! )

৬. বাদাম ( প্রেমের মহৌষধ! যুগে যুগে সকল কালজয়ী প্রেমকাহিনীর নেপথ্য রহস্য হল বাদাম! )

এবং ৭. কিছু গোপন উপাদান!!

জানেমান পানের মুল্যতালিকা!!

অতি ধীর কার্যক্ষম পান- ৫ টাকা!
ধীর কার্যক্ষম পান- ১০ টাকা!
মোটামুটি কার্যক্ষম পান- ২০ টাকা!
দ্রুত কার্যক্ষম পান- ১০০টাকা!
অতি দ্রুত কার্যক্ষম পান- ৫০০ টাকা!
তাৎক্ষনিক কার্যক্ষম পান- ১০০০ টাকা!

আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পান বুকিং চলছে!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×