somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মইনুলের অপসারন দাবি করেছেন ঢাবির শিক্ষকেরা-বিডিনিউজ !!!!!!

২০ শে জুলাই, ২০০৭ রাত ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পক্ষপাতমূলক বক্তব্য দিয়ে উপদেষ্টা হিসেবে নেওয়া শপথ ভঙ্গের অভিযোগে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের অপসারণ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার আধাবেলা কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষক সংগঠনটি।

এছাড়া শনিবার কালো ব্যাজ পরে ক্লাশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শিক্ষক সমিতির এক জরুরি সভায় প্রায় দুইশ শিক্ষকের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক নজরুল আমিনের সভাপতিত্বে ওই সভায় খালেদা জিয়াসহ জাতীয় রাজনৈতিক নেতাদের হেনস্থা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া জরুরি অবস্থা তুলে নিয়ে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

নিজেদের রাজনৈতিক মতভেদ ভুলে নীল, গোলাপী ও সাদা প্যানেলের ২৫ জন শিক্ষক এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে সভায় বক্তব্য রাখেন। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস। (আরও তথ্যসহ-১)

সভা শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, এসব দাবি বাস্তিবায়িত না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে রোববার কর্মবিরতির মধ্যেও সব ধরনের পরীক্ষা হবে।

সংস্কারের নামে রাজনৈতিক নেতাদের হয়রানির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "স্বচ্ছ নির্বাচনের যে আশাবাদ জনগণের মনে সৃষ্টি হয়েছিলো ছয় মাসে তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে।"

শিক্ষক সমিতির সভায় অধ্যাপক ড. আজাদ চৌধুরী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নির্ভীক প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয় সব সময়ই মানবতা, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। "

শেখ হাসিনার মুক্তি চেয়ে বিবৃতি দেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক হারুন অর রশীদ বলেন, এ সরকার রাজনীতিবিদদের প্রতি যেভাবে জিহাদ ঘোষণা করেছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কার যদি হয় তাহলে দুই দলের নেত্রীকে সঙ্গে নিয়েই তা করতে হবে। তাদের বাদ দেওয়া যাবে না।"

অধ্যাপক জিএম চৌধুরী বলেন, "জনগণ রাস্তায় নেই, তার মানে এই নয় যে তারা চুপ থাকবে। দেশের বর্তমান পরিস্থিতির কারণে আপাতত তারা চুপ করে আছে।"

শেখ হাসিনাসহ সব রাজনৈতিক নেতার প্রতি যে ন্যক্কারজনক আচরণ করা হচ্ছে জিএম চৌধুরী তার সুবিচার দাবি করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দাবির বিষয়ে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে রাত ১১টা ১৬ মিনিটে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি কারো মতামতের ওপর নির্ভর করে মতামত দেই না। তারা তাদের মতামত দিয়েছেন, আমি আমার মতামত দিয়েছি।


২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এখন শুধু জায়গামত চাপ দিলেই কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই জুলাই, ২০২৬ রাত ১:১৬


অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×