মেয়ে মাকে বলছে,"সবাই টপ জিন্স
পড়ে আর আমি কিনতে চাইলেই নানান
বাহানা।আমাকে এবার কিনে দিতেই
হবে!"
স্ত্রী স্বামী কে বলছে,"পরিচিত সব ভাবীরা বোরকা ছাড়াই শপিং এ
যায় আমি গেলেই তোমার গা জ্বলে। সারাজীবন গ্রাম্য করেই রাখলা আমাকে!"
এ তো গেলো এক শ্রেণী আধুনিক মেয়েদের কথা।আসুন ছেলেরা কি বলে শুনি।
"দুনিয়া সুদ্ধ লোক পূজা মন্ডপে যায়,প্রসাদ খায় তখন কিছু বলতে পারো না আর আমি একটু গেলেই এত এত গুনাহ
হয়!"
"সব বন্ধুরা পার্টিতে ড্রিংকস করে, তাদের বাবা-মা কিছু বলে না আর আমি এক চুমুক খেলেই মহাভারত অশুদ্ধ হয়!"
হ্যা এসব কাজে যখন বাবা-মা বা কোন
শুভাকাঙ্ক্ষী কেও বাধা দেয় তখন হাজার টা মন্দের তুলনা আমাদের ঠোটে এসে হানা দেয়।
কিন্তু দুনিয়ার কত মানুষ যে প্রতিবন্ধীদের বিয়ে করছে,কোরআনের হাফেয হচ্ছে,সমাজের নানান
উপকারী কাজে নিজেকে সম্পৃক্ত করছে (ইত্যাদি...) তার তুলনা আমরা ক'জন দেই?
অটোতে করে বাসায় আসার সময় কাঠফাটা রোদ দেখে পাশের এক মধ্যবয়সী লোক বলে,"বর্ষা মাস,বৃষ্টির ঢ্ল নামার
কথা।কিন্তু একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েই আর খবর নেই....অসহ্য গরম।"
আমি সাহস নিয়ে তার কথার উত্তর
দিলাম,"বৃষ্টি হবে কিভাবে আঙ্কেল। শপিং এ যে পরিমাণ মানুষের ঢল আমলে তো সেরকম নেই।"
লোকটা বলে,"আমার বউ কে যদি এখন
মার্কেটে আসতে বাধা দেই মানবে? মেয়ে শুনবে আমার কথা? এগুলি মানতেই হবে।"
বাহ, কত সহজভাবেই না বর্তমান সংস্কৃতি আর নগ্ন সভ্যতার কাছে গৃহকর্তারা পরাজিত হচ্ছে।তাদের
শাসন ব্যবস্তা অহরহ অবহেলিত আর অকেজো হচ্ছে।আজকের অবুঝ তারুন্যের কাছে তার খারাপ বন্ধুটাই যে আইডল
যেখানে অভিভাবকের ভালো কোন মন্তব্য সেকেলে, অগ্রহনযোগ্য।
এমতাবস্থায় যদি সমাজে অন্যায় কর্মকান্ডের পরিমাণ বেড়ে যায়
সেটা তো অভিভাবকের দোষ না, দোষ পারিপার্শ্বিক অবস্তার।
চারপাশের এ অবস্তা দেখে ভাবি,
"নূন্যতম ধার্মিক প্রজন্ম কি পাবো আমরা ভবিষ্যৎ এ???
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


