আমি সম্প্রতি ইম্প্রেসিভ গ্রুপের "রেডিও লাভ বাংলা" এর ক্রিয়েটিভ বিভাগে ক্রিয়েটিভ অফিসার হিসেবে যোগ দেই। কিন্তু প্রতিষ্ঠানটির সি ই ও সবার সাথে খুব দূর্ব্যবহার করে এবং অপমান করে। তার অশালীন আচরনের জন্য ইতোমধ্যে ৬/৭ জন চাকরি ছেড়ে চলে গেছে।
কোন সি ই ও তার কোন অফিসারকে বলতে পারে-"একটা চড় দেব"?
তার মতের বিরুদ্ধে কিছু বললেই চলে চরম অপমান। ক্রিয়েটিভদের সে স্বাধীন মত কাজ করতে দিবে না। তার মর্জিমত কাজ না করলে গালিগালাজ করে। আবার কোন কারন ছাড়াই কাউকে অপমান করতে ছাড়ে না। গতকাল আমি হঠাত অফিসে যাওয়ার পরই তার সাথে আমার দেখা। একটা ইভেন্টের আইডিয়া নিয়ে কথা বলছিলাম। সে আমার কোন কথাই গ্রাহ্য করছে না। যদি বলি -"স্যার এটা এভাবে করলে মনে হয় ভাল হত"। তাহলেই উনি ক্ষেপে গিয়ে বলেন-"তুই জ্ঞান দিচ্ছিস ক্যান? তোরে যা করতে বলি তাই কত।" একপর্যায়ে বলে বসে- "তোরে এই অফিসে দরকার নাই। তুই বের হয়ে যা।"
আমিতো পুরা হতবাক। চাকরিতে চয়েন করেছি আজ ১২ দিনের মত। প্রতিষ্ঠানের অধিকাংশ লোকই তার আচরনে ক্ষুব্ধ। আমার বেতনের বিষয়েও কিছু বলেনি।
এমন অবস্থায় আমি কি করতে পারি?
উপরের ঘটনাটা আমার এক ছোট ভাইয়ের। আপনাদের পরামর্শ কাম্য
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





