somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'অগ্নি' দেখে ধ্বংস হয়ে গেলাম!

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; 'কথা ছিল দেখা হবে, দেখা হল না!' এই গানটা মিথ্যে করে দিয়ে গতকাল দেখে আসলাম বহু প্রতীক্ষিত মুভি 'অগ্নি।' যদিও খুব ইচ্ছে ছিল এই মুভিটার ওপেনিং শো দেখব। কিন্তু ১৪ই ফেব্রুয়ারিতে সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, বন্ধু উপমা 'র উদ্যোগে গতকাল ৬ই মার্চ বলাকা সিনেপ্লেক্সে বেপুক চিল্লাচিল্লি আর হৈ হুল্লোড় করেই দেখা হল এই মুভিটা। আর হৈ চৈ হবেই না বা কেন? নায়ক যদি নায়িকাকে বলে 'আমি চাইলে এখনই এই পিস্তলের "গরম বুলেট" দিয়ে তোমার শরীরকে ছিন্নভিন্ন করে দিতে পারে!' তাইলে আর যাই হোক, একটা 'হোওওওও' করে চিৎকার করে তো ওঠাই যায়! কারন 'গরম বুলেট' বলতে নায়ক আসলে যে কি বুঝাইল তা আমি বুঝি নাই! আর বুলেট কোনদিন ঠাণ্ডা হয় কি না তা ও আমি কখনও শুনি নাই!!

'অগ্নি' অনেক সামাজিক, রক্ষণশীল, জনপ্রিয়, রুচিশীল, বিনোদনমূলক এবং অ্যাকশনধর্মী একটা মুভি। আমি দুঃখিত, কিন্তু এর থেকে বেশি বিশেষণ আমার জানা নেই! অস্থির একটা মুভি! বাংলাদেশে এইরকম মুভি তৈরি যে হচ্ছে, এটাই আমাদের জন্যে বিশাল একটা সাকসেস। তাতে হোক না মুভি'র কাহিনি 'নানা মুভি'র সংমিশ্রণ!' বলিউড, হলিউডেও 'ছায়া' অবলম্বনে বহু মুভি তৈরি হয়। কিন্তু বাংলাদেশে যেন মুভি'র রেভ্যুলেশন শুরু হইছে! ধন্যবাদ 'স্যার অনন্ত জলিল।' তাই, আমাদের অবশ্যই সিনেমাহলে গিয়ে এইরকম মুভি দেখে বাংলাদেশের এই শিল্পকে অনুপ্রাণিত করা উচিত।

নায়ক, নায়িকা নিয়ে আর কি বলব! মমতাজের কল্যাণে চিরকাল জানতাম 'পোলা তো নয় যেন আগুনেরই গোলা!' কিন্তু বিশ্বাস করেন কালই প্রথম জানলাম যে বাংলাদেশে 'মাহি' নামে নতুন যে নায়িকা তৈরি হয়েছে সে 'মেয়ে তো নয় যেন পারমানবিক বোমা!' এত্ত সুন্দর ক্যান? তার হাঁটা সুন্দর, চেহারা সুন্দর, ফিটনেস সুন্দর এমনকি 'তিলটা' পর্যন্ত সুন্দর!! যে টা সুন্দর না সেটা হল অভিনয়। কিন্তু ক্যাটরিনা কাইফের অভিনয়ও তো ভাল না। তাই যদি মার্কেটে 'ক্যাটরিনা' চলে তবে আমাদের 'মাহি'ও' দৌড়াবে। আর আরেফিন শুভ তো খুবই ভাল অভিনয় করেছে। তার উচ্চারন সুন্দর, ফিটনেস ভাল, যদিও চেহারাতে আমার কাছে মাইর খেয়ে গেছে (?!) কিন্তু তবুও সে ভাল নায়ক। যদিও নাচানাচিতে সে শাহরুখ খানের মুদ্রা নকল করে নিয়েছে! সে খুব ভালভাবে শিখে গেছে যে, এক জায়গায় দাড়িয়ে দুই হাত মেলে ধরে এদিক ওদিক হেলেদুলে কিভাবে নাচা যায়!

মুভিটা অবশ্যই বন্ধুবান্ধব নিয়ে দেখতে যাবেন। ভুলেও গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে দেখতে যাবেন না। তাইলে আমাদের সামনে বসা কাপলদের মত আপনাকেও বলতে হবে 'নাও, ভাইদেরকেই দেখে নাও। মুভি তো আর দেখতে পারলাম না!' অবশ্য এর জন্যে ছন্দা'র 'ভাই টাইপ' হাসিই দায়ি।

এই মুভিটার গানগুলোও অসাধারন! কোরিওগ্রাফি আরেকটু ভাল হইলে আমরা 'মালাং' অথবা 'শিলা কি জাওয়ানি' টাইপের উপস্থাপন দেখতে পারতাম! আফসুস!

পরিশেষে, একটা ক্যুইজ। ধারণা করে বলুন তো, এই মুভিতে সব থেকে বেশি নির্মল বিনোদন কে পেয়েছে?
১) নায়ক?
২) নায়িকা?
৩) ডিরেক্টর?
৪) দর্শক?
৫) ভিলেন?

নাহ! উত্তর ভুল। সঠিক উত্তর, ক্যামেরাম্যান।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×