somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুধ খাওয়া মজনু

২৭ শে জুলাই, ২০১০ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইলী-মজনুর প্রেম সফল হলো না। রাজপুত্রের সাথে বিয়ে হয়ে গেল লাইলীর। কিন্তু লাইলীর মন পড়ে রইলো মজনুর চিন্তায়। তার সংসারে কোন কিছুর অভাব নেই, শুধু সুখ ছাড়া।
এদিকে লাইলীর বিরহে মজনু পুরো পাগল হয়ে গেল। বাস করতে লাগলো বনে বাঁদাড়ে। দিনরাত শুধু লাইলী লাইলী জপ করে সময় কাটতে লাগলো। বনের পাখি এ খবর লাইলীর কানে পৌঁছে দিলো। মজনুর জন্যে লাইলীর ভালবাসা আগের মতোই ছিলো। সে তার ভৃত্যদের আদেশ করলো, “এ রাজ্যের শেষ প্রান্তে যেখানে গভীর বন, সে বনের গভীরে গিয়ে দেখবে এক পাগল লাইলী লাইলী জপ করছে। রাজ্যের গোশালার গাভী থেকে দুধ দোহন করে তাকে প্রতিদিন একবাটি দুধ দিয়ে আসবে।” ভৃত্যরা নিয়মিত তার আদেশ পালন করতে লাগলো।
মজনুর প্রতি লাইলীর এ উপহারের কথা রাজ্যে ছড়িয়ে পড়লো। জেনে গেল সুযোগসন্ধানী লোকেরাও। তারা জানে মজনুর জন্যে প্রতিদিন রাজবাড়ির ভৃত্যরা দুধ নিয়ে আসে। সেই দুধ খাওয়ার লোভে তারা দলে দলে পাগলের ছদ্মবেশ ধারণ করলো। বনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো এবং লাইলী লাইলী জপ করতে লাগলো। লাইলীর ভৃত্যরা তো এবার মহা মুশকিলে পড়লো। সব মজনুর বেশভূষা একই ধরণের। কে আসল মজনু তারা চিনতে পারলো না। কয়জন মজনুকে তারা দুধ খাওয়াবে? অনেক ভেবেচিন্তে তারা একবাটি দুধই সকল মজনুকে ভাগ করে দিতে লাগলো। কিছুদিন পরে ভয়ে ভয়ে তারা লাইলীকে পুরো ঘটনা খুলে বলল। লাইলীও চিন্তায় পড়ে গেল কি করবে ভেবে। তার তো রাজবাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ।
অনেক ভেবে লাইলী ভৃত্যদের বলল, “প্রত্যেক মজনুকে গিয়ে বলবে, আমি তার মাংস খেতে চাই। যে দিতে চাইবে, তাকে রাজদরবারে নিয়ে আসবে।” ভৃত্যরা একে একে সব মজনুকে বলতে লাগলো যে লাইলী তার মাংস খেতে চেয়েছে। এ কথা শুনে সবাই পালাল, শুধু একজন ছাড়া। উল্টো সে জানতে চাইলো, লাইলী তার শরীরের কোন অংশের মাংস খেতে চেয়েছে? সে সেখান থেকেই কেটে দিতে রাজি। ভৃত্যরা তাকে ধরে রাজদরবারে নিয়ে এলো। লাইলী তাকে দেখে চিনতে পারলো, এই তার ভালবাসার মজনু। ভৃত্যরাও বুঝলো, আর সবাই ছিল দুধ খাওয়া মজনু। লাইলী ভৃত্যদের আদেশ করলো, দুধ খাওয়া মজনুদের নয়, তার ভালবাসার মজনুকে যেন তারা আগের মতোই প্রতিদিন একবাটি করে দুধ দিয়ে আসে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ সকাল ৮:০৭
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×