তোমরা কে বলতে পার ?
সূর্য কেন উঠে ঐ পুবের আকাশে
আবার ডুবে যায় পশ্চিমে।
তোমরা কে বলতে পার ?
রাতের তারা কেন জ্বলে ঐ আকাশে
মিটমিট করে আমার পানে চেয়ে।
তোমরা কে বলতে পার ?
সাদা মেঘের ফাকে ফাকে
নীল ঐ দিগন্তের, কোথায় তার শেষপ্রান্ত।
জানতে চায় আমি সব কিছুই
তোমরা কে বলতে পার ?
ভালবাসার কতটা আছে সুখের ছোয়া
ব্যার্থ হৃদয়ে আছে আবার কতটা যন্তনা
সেই যন্তনার ঐ জমানো কান্নার
বলতে পার তার দামটা?
তোমরা কে বলতে পার ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


