somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই ৫৮ রানের কাছেই ঋণী আমরা

১২ ই মার্চ, ২০১১ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালেদ মুহিউদ্দীন: এরকম জয়ের পর সংখ্যা নিয়ে ঘাটাঘাটি করতে কার ভালো লাগে? কিন্তু ক্রিকেটকে যে জীবনের মতোই অনিশ্চিত সুন্দর বলা হয় সে কি আর এমনি এমনি৷ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অসহায় আত্মসমর্পণের পর যে ৫৮ সংখ্যাটি বাদ দিতে পারলে আমরা হাঁফ ছেড়ে বাঁচতাম সেই ৫৮ রানের নবম উইকেট জুটিই আমাদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো৷ ২২৬ রানের লক্ষ্যে ১৬৯ রানে অষ্টম উইকেট হারানোর পর চরম আশাবাদী সমর্থকেরাও বিশ্বাস করতে পারেননি যে কর্ণফুলী নদীর মোহনায় চাপা পড়বে মিরপুরের লজ্জা৷ বরং সংবাদপত্রের বার্তা সম্পাদকেরা তখনো 'এত কাছে তবু এত দূর' লাইনে শিরোনাম লেখার কথা ভাবছিলেন৷

নবম উইকেট জুটির কথা বললাম, তার কুশীলবদের কথা বললাম না৷ এই অকৃতজ্ঞতার কারণ ওই দুজনের নামের আগে বসানোর মতো যথাযথ বিশেষণ খুঁজে পাচ্ছি না৷ মধ্যযুগের রাজকীয় নকীবদের মতো দীর্ঘ ও অলংকারিক ভাষায় তাদের কথা বলতে পারলে মনে হয় সুবিচার করা হতো৷ জনাব শফিউল জনাব মাহমুদুলস্নাহ এই ব-দ্বীপের কুর্নিশ গ্রহণ করুন৷

ম্যাচটা আমরা সহজেই জিততে পারতাম৷ ২২৫ রানে ইংল্যান্ডকে বেঁধে রাখার পর তামিম আর গতকালের ম্যাচের ইমরুল কায়েসের ব্যাটিংয়ে লক্ষ্যটা তত বড় মনে হচ্ছিল না৷ ইংল্যান্ড দলের সবার শেষ দাঁতটি গোনার সুযোগ করে দিয়ে ফিরে গেলেন তামিম৷ অকারণ রানআউট হওয়া জুনায়েদ প্যাড খোলা শুরু না করতেই রকিবুলকে আসতে দেখলেন৷ এরপর সাকিব আর ইমরুলের ৮২ রানের জুটি৷ সাকিবের বন্ধ চোয়াল আর চওড়া ব্যাট দেখে অনেকেই মনে করছিলেন ম্যাচটা বুঝি জিতিয়েই তাঁবুতে ফিরতে চান অধিনায়ক৷ তিন উইকেটে ১৫৫ এর উঁচুমাথা থেকে আট উইকেটে ১৬৯ এর হেঁটমুণ্ডু চেনা বাংলাদেশ৷ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অর্ধেক দর্শক তখন বাড়ির পথ ধরছে৷ বাংলাদেশ দলের কিছু প্রেমিক নিশ্চয়ই তখন অবস্থান নিয়েছেন_ কী করে দলের উদ্দেশ্যে মোক্ষম ঢিল মারা যায়৷

ম্যাচশেষে ধারাভাষ্যকার মাইকেল আথর্ারটন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছে জানতে চাইলেন, গত ম্যাচের পর লোকে ঢিল মেরে জানালা ভেঙেছে, আজ নিশ্চয়ই নতুন ঘর-বাড়ি বানিয়ে দেবে? সাকিব প্রসঙ্গটি এড়িয়ে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করলেন৷

ইংল্যান্ডকে অল্প রানে বেঁধে রাখার কৃতিত্ব পুরো দলকেই দিতে হবে৷ ম্যাট প্রিয়রকে ফেরাতে মুশফিকের উপস্থিত বুদ্ধি, স্ট্রস বধে জুনায়েদের চটপটে ক্যাচ, ক্রমশ ভয়ংকর হয়ে ওঠা পুরনো শত্রু এয়োইন মরগ্যানকে থামাতে ইমরুলের দারুণ ক্যাচ_ সবই দারুণ কার্যকর ছিল৷

কালকের খেলা নিয়ে একটি প্রসঙ্গে না বললেই নয়৷ মাঠের শিশির৷ তবে যতক্ষণ পর্যনত্ম ইংল্যান্ড উইকেট পাচ্ছিল না তখনই এই শিশিরের আক্রমণ সবচেয়ে বেশি দেখা গেছে৷ সোয়ান তো বল হাতেই রাখতে পারছিলেন না৷ কয়েক ওভার বয়সী বলটি বদলে না দেয়াতে অস্ট্রেলীয় আম্পায়ার ডেরিল হারপারের সঙ্গে চিল চিত্‍কার শুরু করে দেন ইংরেজ রাজহাঁস৷ হালকা চালে দ্বিতীয় রান নিতে গিয়ে ইমরুল কায়েসের রান আউটের পর আট উইকেট পড়ার সময় কিন্তু মাঠের শিশিরের কথা একবারও মনে পড়েনি ইংরেজদের৷ ম্যাচের একমাত্র ছক্কাটি মেরে আমাদের দীর্ঘশ্বাস যখন আরেকটু লম্বা করছেন শফিউল তখনো ফিরে আসেনি শিশির৷ ম্যাচ জিততে হলে যে তখনও চলিস্নশ রান দরকার৷ আগের ম্যাচেই যারা ৫৮ রানে অলআউট হয়েছে সেই দলের দশ নম্বর ব্যাটসম্যানের চার-ছক্কা শিশুসুলভ চপলতাই হয়তো মনে করেছিল ইংল্যান্ড৷ শিশির নিয়ে চেঁচামেচি করার আর দরকার মনে করেনি৷

online earning education for bangladeshi people
for details pls visit http://www.bdcareer.tk
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×