আরবী বছরের প্রথম মাস পবিত্র মুহররমুল হারাম শরীফ। আরবী বারোটি মাসের মধ্যে যে চারটি মাসকে হারাম বা সম্মানিত বলে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ঘোষণা করা হয়েছে, পবিত্র মুহররম শরীফ মাস উনার মধ্যে অন্যতম। আসমান-যমীন সৃষ্টিকাল হতেই এ মাসটি বিশেষভাবে সম্মানিত হয়ে আসছে।
কারণ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল র্মুসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা পবিত্র মুহররম শরীফ মাস উনাকে এবং এর মধ্যস্থিত পবিত্র আশূরা শরীফ উনাকে সম্মান কর। যে ব্যক্তি পবিত্র মুহররম শরীফ মাস উনাকে তথা পবিত্র আশূরা শরীফ উনাকে সম্মান করবে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি তাকে সম্মানিত জান্নাত দ্বারা সম্মানিত করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।”
অতএব, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বর্ণিত পবিত্র হাদীছ শরীফ মুতাবিক এটাই প্রমাণিত হলো যে, যারা এই পবিত্র মুহররম শরীফ মাস উনাকে সম্মান করবে তারা অবশ্যই জান্নাতী হবে এবং অতীতেও এই পবিত্র মুহররম শরীফ মাস উনাকে সম্মান করে জান্নাতী হয়েছেন। যা কিতাবে বর্ণিত আছে। যেমন- কিতাবে উল্লেখ আছে, এই পবিত্র মুহররম শরীফ মাস উনার মধ্যে পবিত্র আশূরা শরীফ উনাকে সম্মান করার কারণে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি একজন খ্রিস্টানকে ঈমান দিয়েছেন এবং জান্নাত নছীব করেছেন। সুবহানাল্লাহ!
সুতরাং এই পবিত্র মুহররম শরীফ মাসটি সকলের জন্যই রহমত, বরকত, সাকীনা ও মাগফিরাত মুবারক হাছিল করার মাস। সেজন্যই অতীতের সকল হযরত ইমাম-মুজতাহিদ ও ওলীআল্লাহ রহমতুল্লাহি আলাইহিম উনারা এই পবিত্র মুহররম শরীফ মাস উনাকে সম্মান করেছেন। তাই মুসলমান ভাই-বোন সকলের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে এই পবিত্র মুহররম শরীফ মাস উনার যথাযথ সম্মান করা এবং এই পবিত্র মুহররম শরীফ মাস উনার যথাযথ তা’যীম-তাকরীম করা।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে এই পবিত্র মুহররম শরীফ মাস উনার যথাযথ সম্মান করার এবং এই মুহররম শরীফ মাস উনার যথাযথ তা’যীম-তাকরীম করার তাওফীক দান করুন। (আমীন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


