somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুদ একটি ভাল লাগার ঘটনা ঘটল জীবনে ..অনেক কিছু শেখার আছে

২৯ শে জুলাই, ২০১২ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইফতার করে ফিরছিলাম ফ্রেন্ডের বাসা থেকে । এক হাতে ওয়ান টাইম গ্লাসে চা আরেক হাতে ঠান্ডা পানির বোতল। উদ্দ্যশ্যে প্রথমে মসজিদে যাব এরপর নামাজ শেষে বাসায় যাব। হঠাৎ দেখলাম একটা কবতুর রাস্তার মধ্যে বেশ কাতর অবস্থায় আছে ।

রাস্তার মাঝখান থেকে কবুতরটাকে উঠিয়ে রাস্তার পাশে গিয়ে বসলাম। হাতের বোতলটা থেকে ঠান্ডা পানি হাতে নিয়ে পাখিটার মুখের সামনে ধরতেই কবুতরটা খেতে শুরু করল।যতক্ষন পর্যন্ত খেল ততক্ষন পর্যন্ত খাওয়ালাম। এদিকে নামাজের আকামত দেওয়া শুরু হয়ে গেছে ।

কবুতরটার গায়ে মিনিট খানেক হাত বুলিয়ে দিয়ে ছেড়ে দিয়ে হাঁটা শুরু করতেই অবাক বিষ্ময়ে লক্ষ্য করলাম কবুতরটা আমার পেছনে পেছনে আসছে । নিচু হয়ে হাত বাঁড়িয়ে দিয়ে ভাবলাম পালাবে কিন্তু আবারও অবাক করে দিয়ে আমার হাতে ধরা দিল। কবুতরটাকে ঘাড়ে বসিয়ে দিলাম ভয়ে ভয়ে । কয়েকমিনিটেই অদ্ভুদ একটা মায়া জন্মে গেল। ভাবলাম হয়ত পালিয়ে যাবে । কিন্তু পালাল না । মসজিদের পাশেই আমার নতুন বাসা। কেন জানি মনে হল কবুতরটার ঠান্ডা পরিবেশ দরকার। রুমে নিয়ে গিয়ে এসি ছেড়ে দিয়ে নামাজে চলে গেলাম।

নামাজ শেষে এসে দেখি ঠান্ডা পরিবেশে বেশ আরাম পেয়ে ঘুরঘুর করছে । দরজা খুলে দিলাম ।মনে মনে চাইছি যেন না পালায় এবং পালায়নি ।
এরপর ঘুম দিলাম্ । এশারের নামাজের পর ডিউটি এলাম। এখনো ডিউটিতে ।

আসার পর থেকে বেশ কিছু ঘটনা মনে পড়ল। একজন কাছের ফ্রেন্ড । যে বন্ধুটিকে নিজের বিছানা ছেড়ে দিয়ে আমি প্রায় ৪মাস মেঝেতে ঘুমিয়েছি । বন্ধুটির জব ছিলনা । বন্ধুটির জন্য কি করেছি সেসব বলতে চাইনা। আমি তখন যেখানে জব করতাম ওখানে বন্ধুটিকে জব দিলাম। একটা সময় ঐ প্রতিষ্টানটি লস খেয়ে বন্ধ হয়ে যায় । আমার প্রায় ৪মাসের বেতন পায়নি । কারণ আমি নিজে দেখেছি কিভাবে লস হয়েছে । তাই একবারও বলিনি ৪মাসের বেতনের কথা।বন্ধুটির ছিল ১মাসের বেতন বাকী। যখন প্রতিষ্টানটি বন্ধ হয়ে যায় তখন বন্ধুটি বেতন না পেয়ে বন্ধু মহলে বলতে শুরু করল আমি নাকি ওর বেতনের টাকা তুলে মেরে দিয়েছি /:).. এই নিয়ে দরবার পর্যন্ত বসল। সবার সামনে শুধু ওকে বলেছিলাম , তুই শুধু একবার আমার সামনে বল আমি তোর বেতনের টাকা মেরে দিয়েছি । ওয়াদা করছি তুই বললে আমি নতুন জব পাওয়ার পর প্রথম মাসের বেতন দিয়ে তোর দাবীকৃত টাকা দিয়ে দেব ।

প্রতি উওরে বন্ধুটি বলল, এতকিছু বুঝিনা তুই আমারে জব দিয়েছিস বেতনের দায়িত্বও তোর । আমি প্রতি মাসে তোর হাত থেকেই বেতন নিয়েছি বাকী যে মাস আছে ঐ মাসের টাকা তোকেই দিতে হবে !!

কত সহজেই না বন্ধুটি সব অস্বীকার করল! আর একটা কবুতর! মাত্র কয়েক মিনিটের ভালবাসা পেয়ে সেটা ভুলেনি ।
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×