somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিপিডিয়ায় লেখালেখি করতে ইচ্ছুকদের জন্য ফাঁও পরামর্শ :P

১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যদিও নতুন বছরের প্রথম মাসটি চলে যেতে বসেছে কিন্তু এটিই নতুন বছরে আমার প্রথম লেখা। এর পূর্বে বাংলা উইকিপিডিয়া নিয়ে একটি লেখা লিখেছিলাম, এবং অনেকেই সেটিকে পজেটিভলি নিয়েছিলেন তাই নতুন এই দুঃসাহস! অনেকেই উইকিপিডিয়ায় লেখালেখি করতে চায় বা কেউ কেউ নতুন আর্টিকেল তৈরি করার পরপরই ডিলিট খেয়ে আর ওমুখো হয় না। মূলত তাদের জন্যই আমার এই পোস্ট। আশা করি লেখাটি পড়ার পর সবাই উইকি সম্পর্কে সাধারণ ধারণাটি পেয়ে যাবেন।

উইকি আর ব্লগে লেখার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। ব্লগে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে রসাত্বক কাহিনী লিখতে পারেন কিন্তু উইকি রেফারেন্সে বিশ্বাসী। উইকিপিডিয়ায় লিখতে হলে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে,
১. অন্য কোন ওয়েবসাইটের লেখা কোনভাবেই কপি করে যুক্ত করা যাবে না। আপনি অন্য সাইটের হেল্প নিতে পারেন কিন্তু লেখাটি অবশ্যই আপনাকে নিজের ভাষায় লিখতে হবে (কপিরাইট ওনারের অনুমতি থাকলে ভিন্ন কথা)।
২. যা ইচ্ছা তাই নিয়ে আর্টিকেল তৈরি করা যাবে না। এখানে কমন সেন্স ইউজ করাই শ্রেয়, যা লিখবেন তার অবশ্যই উল্লেখযোগ্যতা থাকতে হবে। আফটার অল আপনার যদি মনে হয় নিজেকে নিয়ে লিখবেন তাহলে প্রথম প্রশ্ন, আপনি কি সালমান না শাহরুখ? যদি হন, তাহলে চিন্তা নেই আপনি অলরেডি উইকিতে রয়েছেন ;)
৩. যা লিখবেন তা যেন যাচাইযোগ্য হয় অর্থাৎ আপনার যুক্ত করা তথ্য যাচাই করার জন্য সোর্স উল্লেখ প্রয়োজন। এবং সোর্স অবশ্যই সামাজিক যোগাযোগ বা ব্লগ টাইপের কিছু হওয়া চলবে না; নির্ভরযোগ্য হতে হবে (ইউ নো হোয়াট আই মিন)।
৪. এবং লেখার সময় শুধু ইনফরমেটিভ বিষয়ের দিকে নজর দেবেন, আপনার ব্যক্তিগত মতামত (পত্রিকায় সাংবাদিকরা প্রতিবেদন লেখার সময় যেমন বাড়তি বিনোদনের জন্য একটু রং লাগিয়ে দেন আরকি) জাতীয় জিনিসপত্র পরিহার করবেন।

আপাতত, এ চারটি জিনিস মাথায় রাখলেই প্রথম চেষ্ঠাতে কেউ আর ডিলিট খাবেন না, নিশ্চয়তা দিচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হলো, উইকিপিডিয়াতে আপনাকে হেল্প করার জন্য অনেক ইউজার এক পায়ের উপ্রে খাড়া থাকে :) এছাড়া উইকিপিডিয়ায় যেহেতু ফরমালি আলাপ আলোচনা করতে হয়, সুতরাং আপনি ইচ্ছে করলে ফেইসবুকেও বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের কাছ থেকে সমস্যা হলে হেল্প নিতে পারেন। এ লেখার নিচে ফেইসবুক গ্রুপের লিংক দিয়ে দিলাম। যারা আরো নতুন, কিভাবে একটি আর্টিকেল লিখবেন এটা জানেন না তারা এখানে ক্লিক করুন। এছাড়া এই টিউটোরিয়ালটিও কাজে আসবে।

বাংলা উইকিপিডিয়ার যে কোন পাতায় ঢুকার পর বামপাশে উইকিপিডিয়া লগোর নিচে “সাম্প্রতিক পরিবর্তনসমূহ” নামে একটি ট্যাব রয়েছে ঐ পাতায় দেখতে পারবেন কোন ইউজার কোন পাতায় ইডিট করছেন এবং আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংকও রয়েছে।

বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি উইকির তুলনায় ইউজার এবং কন্টেন্ট দুটোই কম, আপনি ইচ্ছে করলে লেখা শুরু করে দিতে পারেন। এতে আমাদের ভাষার প্রতি ভালোবাসা দেখানোও হবে এবং বাংলা ভাষার একমাত্র এই বিশ্বকোষটি কিছুটা সম্বৃদ্ধও হবে। সবাইকে ধন্যবাদ।
ফেইসবুকের লিংক: বাংলা উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×