somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরী খুঁজছেন? চাকরী পাচ্ছেন না? দেখুনতো এই ভুল গুলো করছেন নাকি? (১ম পর্ব)

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে কোন কাজের জন্য চাই পূর্ব প্রস্তুতি । পূর্ব প্রস্তুতি থাকলে কঠিন কাজ অনেক সহজ হয়ে যায় । চাকরির ক্ষেত্রে লিখিত পরিক্ষায় ভাল করা অত্যন্ত জরুরী । অনেকে লিখিত পরিক্ষায় ভাল করার পরও ভাইভাতে ভাল করতে না পারায় ,চাকরি পান না । আর অনেকেই ভাইভা পরীক্ষা ভাল দিয়েই লুফে নেন চাকরি নামের সোনার হরিণ । তাই ভাইভা পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনাকে প্রস্ততি নিয়েই যেতে হবে ।

ভাইভা পরীক্ষার জন্য কেমন পোশাক হওয়া উচিত ?

১।পোশাক ভাইভার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় । ভাইভায় শুধু প্রশ্নই করা হয়না । সেই সাথে প্রার্থীর রুচি,স্মাটনেস

বুদ্ধিমত্তা সবই দেখা হয় । পোশাক আশাকের উপরও নম্বর বেশি পাওয়া কম পাওয়া নির্ভর করে ।

২।মাথার চুল যদি স্বাভাবিকের চেয়ে বড় দেখায় ,তাহলে ভাইভা পরীক্ষার পূর্বে ভাল করে চুল কেটে নেবেন । তবে চুলে পাঙ্কুদের মত রঙ দিতে যাবেন না । এতে ভাইভা বোর্ডের সদস্যরা আপনাকে উগ্র বা বেয়াদপ মনে করতে পারেন ।

৩। হাত ও পায়ের নখ বড় হয়ে থাকলে কেটে ফেলবেন ।

৪। শার্ট অবশ্যই উগ্র কালারের পরা যাবে না । মার্জিত রংয়ের রুচিশীল শার্ট পরবেন । স্টাইল করে আবার শাটের হাত মুড়িয়ে রাখবেন না । শাট ও প্যান্ট ম্যাচিং করে পরবেন । অবশ্যই এক কালারের শার্ট ও প্যান্ট পরবেন । জিঞ্চ প্যান্ট পরা ঠিক নয় ।

৫। জুতার রঙ কালো হওয়াই ভাল । তবে নতুন জুতা না থাকলে ,ভাইভার আগে জুতা পালিশ করে নিবেন । মোজা অবশ্যই পরিস্কার করে পরবেন । আপনার মোজা থেকে যেন পচা গন্ধ না ছড়ায় ।

৬। ভদ্রভাবে চুল আঁচড়াতে হবে । সাথে একটা চিরুনি রাখতে পারেন । দেখা গেল বাড়ি থেকে চুল আচড়ে বের হয়েছেন এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দুই ঘণ্টা বসে থাকতে হল । এরপর ভাইভাতে আপনার নাম ডাকা হল । কিন্তু ততক্ষণে আপনার চুলের বারটা বেজে গেছে । তাই আপনার সিরিয়াল আসার আগেই চট করে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেন । কথায় বলে একজন মানুষের মাথার চুল ও জুতা দেখেই বোঝা যায় সে কেমন ধরনের মানুষ । তাই চুল ও জুতার ব্যাপারে সতর্ক থাকবেন ।

৭। পরীক্ষা দেবার আগে দাঁত ব্রাশ করা ,গোসল করা মোট কথা পরিস্কার পরিচ্ছন্ন থাকাটা আবশ্যিক ।
৮।আপনি কালো না ফর্সা সেটা পরের কথা । আপনি পরিস্কার পরিচ্ছন্ন কিনা সেটাই বড় কথা । অবশ্য মডেলিং বা নায়কের অডিশন হলে অন্য কথা ।

৯। টাই পরে শার্ট ইন করে ভাইভা বোর্ডে নিজেকে উপস্থিত করতে পারলে খুব ভাল হয় । এতে আপনার সম্পর্কে ভাইভা বোর্ডের মনে ইতিবাচক ধারণার সৃষ্টি হবে ।

১০। মহিলা প্রার্থীদের পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ভাইভা বোর্ডে উপস্থিত হওয়াটা খুব জরুরী । তবে শরীরে কড়া সুগন্ধি দিতে যাবেন না । কারন আপনার কাছে যে সুগন্ধি স্বর্গীয় সুগন্ধির কাছাকাছি অন্নের কাছে সেই সুগন্ধি বমি আসার কারন ।

১১। অনেকে ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে উগ্র পোশাক পরেন ,এটা করবেন না । ভদ্র হয়ে ভাইভা বোর্ডে উপস্থিত হবেন।

১৩।যারা দাঁড়ি রাখেন ,তারা দাঁড়ি ভাল করে আঁচড়ে নিবেন । পরিস্কার হয়ে ভাইভা বোর্ডে যাবেন । তবে দাঁড়ি নিয়ে স্টাইল যেমন –ফ্রেন্সকার্ট নিয়ে ভাইভা বোর্ডে যাওয়া অনুচিত ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×