somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের সম্পর্কে এই ৫টি গোপন কথা ভুলেও কাউকে বলবেন না

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোন কোন কথা ভুল করেও বলা উচিৎ নয় কাউকে? মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরে বলছেন, অন্তত ৫টি বিষয় সম্পর্কে কারোর সঙ্গে আলোচনা না করাই ভাল। কী সেই বিষয়গুলি?

প্রাণের বন্ধু‌, বা খুব কাছের মানুষ আপনার জীবনে নিশ্চয়ই এমন‌ কেউ, বা কেউ কেউ আছেন যাঁদের সঙ্গে আপনি আপনার জীবনের সমস্ত গোপন কথা, অনুভূতি বা স্মৃতি শেয়ার করেন। কিন্তু সকলেই সেই নিকটতম জনের মতো আপন নন। বাকি যাঁরা, তাঁদের কাছে সব কথা বলা যায় না নিশ্চয়ই। কিন্তু কোন কোন কথা ভুল করেও বলা উচিৎ নয় তাঁদের? মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরে বলছেন, অন্তত ৫টি বিষয় সম্পর্কে কারোর সঙ্গে আলোচনা না করাই ভাল। কী সেই বিষয়গুলি? আসুন, জেনে নিই—

১. নিজের জীবনযাপনের ধরন সম্পর্কে:
আপনি কেমনভাবে জীবনযাপন করেন সেই বিষয়ে কথা বলতে গেলে অনেকেই আপনার সম্পর্কে ভুল ধারণায় উপনীত হতে পারে। বিশেষত যদি আপনার জীবনযাপনের কোনও অংশ তাঁদের কাছে আপত্তিকর বলে মনে হয়। তাছাড়া ভেবে দেখুন, আপনি কেমনভাবে জীবনযাপন করেন, তা একান্তভাবেই আপনার ব্যক্তিগত বিষয়। সে সম্পর্কে কেউ খারাপ কিছু ভেবে নিয়ে আপনাকে যদি ভুল চোখে দেখে, তাহলে তা মোটেই ভাল ব্যাপার হয় না। কাজেই আপনার জীবনযাপনের ধরণ আপনার মধ্যেই গোপন থাক।

২. জীবনের উন্নতি সম্পর্কে:
আপনি আপনার জীবনে যদি বিশেষ কোনও উন্নতি করে থাকেন তাহলে সেই উন্নতির আলাদা মূল্য রয়েছে আপনার কাছে। অন্যদের কাছে সেই উন্নতির কিন্তু মূল্য নেই কোনও। কাজেই আপনি যদি আপনার জীবনের উন্নতি নিয়ে অন্যদের সামনে কথা বলতে শুরু করেন এবং তাঁদের অনুপ্রাণিত করতে চান, তাহলে অধিকাংশ মানুষেরই ধারণা হবে, আপনি অহংকার করছেন। পরিণামে তাঁরা দূরে সরে যাবেন আপনার থেকে। কাজেই নিজের উন্নতির কথা নিজের মনেই পুষে রাখুন

৩. নিজের পারিবারিক সমস্যা সম্পর্কে:
প্রত্যেক পরিবারেই সমস্যা থাকে কিছু। আপনার পরিবারেও রয়েছে। কিন্তু সেই সমস্যার কথা পরিবারের বাইরের লোকেদের বললে কী সমস্যার সমাধান হবে কিছু? বরং এই নিয়ে অন্যদের মধ্যে অনভিপ্রেত আলোচনা শুরু হবে। তার চেয়ে পারিবারিক সমস্যা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাক। পরিবারের অন্যদের সঙ্গে মিলে সেই সমস্যার সমাধানে প্রয়াসী হন।

৪. নিজের জীবনের মহৎ কাজগুলি সম্পর্কে:
আপনি আপনার জীবনে ভাল কাজ নিশ্চয়ই কিছু করেছেন। কিন্তু সেরকম কাজ প্রত্যেকেই নিজের জীবনে, দু’টো-একটা হলেও, করে থাকেন। আপনার জীবনে যদি সেরকম মহৎ কর্তব্যের সংখ্যা যথেষ্ট বেশিও হয়ে থাকে, তাহলেও সে সম্পর্কে অন্যদের সামনে বলে বেড়ানোর দরকার নেই। ভাল কাজ করাতেই আনন্দ, সেই কাজের কথা ঢাক পিটিয়ে বলাতে কি আনন্দ আছে কিছু? বরং এইসব কথা বললে, লোকের ধারণা হবে, আপনি তাঁদের নীচু নজরে দেখছেন। কাজেই এই বিষয়ে স্পিকটি নট থাকুন।

৫. নিজের জীবনের প্রধানতম স্বপ্ন সম্পর্কে:
কোনও একটা বিশেষ স্বপ্ন বুকে আঁকড়ে ধরে নিশ্চয়ই এগিয়ে চলেছেন আপনি জীবনের পথে। সেই স্বপ্নে সার্থকতাই আপনার জীবনের চরম লক্ষ্য। এই লক্ষ্য পূরণ আপনাকেই করতে হবে, সেই স্বপ্নের বাস্তবায়নের আনন্দ আপনিই উপভোগ করবেন। কাজেই সেই স্বপ্নের কথা অন্যকে বলে কী লাভ? বরং অন্যদের সঙ্গে এইসব কথা শেয়ার করতে গেলে হয়তো এমন কিছু নেতিবাচক কথা আপনাকে শুনতে হবে যাতে আপনি মুষড়ে পড়বেন। কাজেই এই কথাটিও গোপনই থাক।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×