somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউ নাৎসি বাহিনী : এবার টার্গেট মুসলিম ?

১৯ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিসেন্ট জার্মানিতে ইসলাম বয়কটের পক্ষে বিপক্ষে ব্যাপক সমাবেশ হচ্ছে।
হাজার হাজার মানুষ রাস্তায় নামতেছে।

বিষয়টা বেশ ভীতিকর। তবে বিষয়টার একটু ভেতরে গেলে দেখা যায়, সমস্যা বেশ জটিল। যতটা জটিল মনে হচ্ছে তাঁর চেয়েও জটিল।
জার্মানির ৩০% মত ক্যাথেলিক খ্রিস্টান, ৩২-৩৫% মত atheist ... ইসলাম একক ধর্ম হিসেবে আছে দ্বিতীয় অবস্থানে। ( যার মুল কারণ ইমিগ্রেশন। তুরস্ক থেকে যেমন একসময় প্রচুর মানুষ এসেছে, এখন আবার প্রচুর আসতেছে সিরিয়া থেকে রিফিউজি হয়ে )

তবে রিসেন্ট ইসলামোফোবিয়ার ব্যাপক প্রসারের পেছনে যেমন রাজণীতি আছে, তেমন অর্থণীতিও আছে।
জার্মানির অর্থনীতি সমগ্র ইউরোপের অর্থণীতির মতই বেশ চাপে আছে।
দেখুন, তেলের দাম কমে যাবার পেছনে অনেকগুলো কারণে এটাও একটি যে ইউরোপের উন্নতদেশগুলোর growth কমে গেছে। ফলে চাহিদা কমেছে।
( হা, এটা ঠিক যে জার্মানরা renewable energy নিয়ে ব্যাপক কাজ করতেছে, কিন্তু সেটা হিসাবে নিয়েও বলতে হয়, জার্মান অর্থনীতি চাপে আছে)
এটা মার্কিন মিডিয়া তেমনভাবে দেখায় না। যতটা রাশিয়ার অর্থণীতির নেতিবাচক দিক তারা ঘন্টা বাজিয়ে প্রচার করে।

ইউরোপের দেশগুলোতে যুবসমাজের ২০-৫০% করে গড়পরতায় বেকার। বেকার সমস্যা বাড়তেছে। সেইসাথে সিরিয়া, ইরাকের মত দেশ থেকে ইমিগ্রেন্টরা গিয়ে চাপ বাড়াচ্ছে। ফলে জার্মানদের আতে ঘা লাগতেছে।
আর Neo Nazi দল NPD এটারই ফায়দা নিচ্ছে। দিনদিন তাঁরা বড় হচ্ছে। Nationalist Democratic party (NPD) কে জার্মান চ্যান্সেলর পর্যন্ত বলেছেন, "anti Semitic and threat to constitution" হিসেবে।
হিটলারের Nazi পার্টির নিউ ভার্সন এই National socialist পার্টিটি...
হিটলারের সময়কার antisemitism এরমত এরা এখন মেতে আছে ইসলামোফোবিয়া নিয়ে।
এরা জার্মানি'কে ইসলামিকরনের বিপক্ষে। মোট কথা, ইসলাম তাঁদের কালচার'কে নষ্ট করবে, এটাই তাঁদের বিশ্বাস। সুতরাং মুসলিম হটাও।

NPD বেশ প্রভাবশালীও হয়ে গেছে। কেবল জার্মান পার্লামেন্টেই নয়, এমনকি EU পার্লামেন্টেও সিট পাচ্ছে তাঁদের লোক। Udo voigt নামের এক Neo Nazi খোদ EU পার্লামেন্টের Human rights committee তে সদস্যপদ পেয়েছেন।
কাজেই অতীতে জার্মানি NPD এর মত উগ্রবাদী Socialist Reich party আর German communist party ষাটের দশকের দিকে সফলতার সাথে নিষিদ্ধ করতে পারলেও, NPD পার্টির কিছুই করতে পারতেছেনা।

কেবল জার্মানি না, সমগ্র ইউরোপেই নিও নাৎসিরা শক্তি অর্জন করতেছে। সেটা গ্রিসের Golden Dawn পার্টির উত্থান বা বুলগেরিয়ার right wing পার্টি থেকে স্লোভাকিয়ার neo nazi গভর্নর নির্বাচন পর্যন্ত।
আর এদের মুল লক্ষ হবে মুসলিম সম্প্রদায়।
(এবার আর ইহুদিদের গায়ে হাত দেবার সাহস হবে না

ভ্লাদিমির পুতিন রিসেন্ট Neo Nazi উত্থান নিয়ে অনেক মন্তব্য করলেও সেগুলো তেমন গুরুত্ব অন্তত পশ্চিমারা দেয় নি। ইউক্রেনে যেমন নিও নাৎসি বা উগ্রপন্থীর উত্থান দেখা যাচ্ছে, তেমনই দেখা যাচ্ছে লাতভিয়া থেকে শুরু করে অন্যান্য বালটিক দেশগুলোতে।

সামনে মধ্যপ্রাচ্যে আইসিসের মত দলের কর্মকান্ড যত বাড়বে, তত ইউরোপে মুসলিম ইমিগ্রেন্ট বাড়বে। যত ইসলামের নামে জঙ্গি হামলা বাড়বে, তত পশ্চিমাবিশ্বে ইসলামের বিরুদ্ধে সেন্টিমেন্ট তৈরি করা সহজ হবে।
আর Neo Nazi দের রাজণীতির মুলমন্ত্রই এটা যে কাউকে ঘৃণা করতে শেখাও। নিজেকে সুপিরিয়ন ভাবো। এবং শত্রু চিহ্নিত করে শত্রুর বিপক্ষে নিজেরা এক হও। নিজেদের জাত অক্ষত রাখতে ...
দেখা যাক, সামনে কি হয়...
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×