হারানো দিনের পত্র ।
হারানো দিনের পত্রে কাঁদছে সুখগুলো
শব্দেরা নৃত্য শুরু করে দিয়েছে
যেন কাঁপিয়ে দিচ্ছে রুপালী কাগজটুকু
স্মৃতিতে অম্লান হওয়ার আনন্দে ।
বোকা শব্দগুলো কি জানে ?
কতশত সুখস্মৃতির যন্ত্রনা লুকিয়ে আছে
তাদের আঁড়ালের সাদাপৃষ্ঠার ঠিক মাঝখানটায় ।
জানে তো শুধু কিছু ইন্দ্রিয় -
তারা পড়েছে, শুনেছে, অনুভব করেছে ;
শব্দগুলো তো শুধুই রুপালী পাতায় অঙ্কিত সাক্ষী
হৃদয় কান্নার শিহরন তো পায় ইন্দ্রিয়গুলোই ।
অচেনা শব্দ ।
ভেবে দেখো সকালকে উদ্দেশ্য করবে কি !
সময় যে নিষ্ঠুরতারই অপর নাম
টেনে নিয়ে যাবে অনায়াসে রাত্রির অন্ধকারে
হারিয়ে যাবে অচেনা কালো ছায়ায়
কুঁড়ে কুঁড়ে খাবে বিষাক্ত আঁধার
চিৎকার করবে শুনবে না কেউ কান পেতে
আরো জোরে চিৎকার করবে ?
শুনবে তবে কিছু বোবা অশরীরী বৈকি
আনন্দনৃত্য করবে তোমার আগমনে ।
একসময় তুমিও তাদের হয়ে যাবে
তুমিও নৃত্য করবে নতুনের পদাঙ্কে ;
তবে আজ এই পর্যন্তই -
জীবনপদাঙ্ক বাঁধা থাক এই সকালের আলোসমুদ্রের কিনারে !
আগুন্তুক সমাজ ।
পুড়ে যাওয়া অন্ধকারে হারিয়েছ কি ?
আমি হারিয়েছি ,আমাদের হারাতে হয়
আমরা যে হারাতে চাই ঠিক তা নয়
আমাদের হারিয়ে যেতেই হয় ।
বিকলাঙ্গ সমাজের বিস্তর প্রভাব
তার পেটে বাস করে হায়েনার দল
বড়ই হিংস্র তাদের নখের থাবা
খামছি দিয়ে কাঁচা মাংস কেড়ে নেয়
পালাতে না পারলে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে ।
স্বাধীন দেশে পরাধীন পড়ানো সমাজ
কেড়ে নেয় অসংখ্য ক্ষমতাহীনদের প্রান
যুদ্ধের ময়দানে ছিল যাদের প্রভাব শতভাগ
তাদের দেখেই হয়ে যায় সমাজ এখন খুব অবাক
কালো চাদর মুড়িয়ে ঘুমিয়ে পড়ে হায়েনাদের নিয়ে ।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



