ব্লগে ইদানিং দেশ , সমাজ , রাজনীতি নিয়ে অনেক লেখা, কিন্তু শখ বা ভালো লাগার বিষয়বস্তু নিয়ে তেমন কোনো লেখা দেখি না। তাই লিখতে বসে গেলাম।
ভালো লাগে অনেককিছুই। মায়ের হাসি ভালো লাগে। শেষ বিকেলে বিলের বাতাস ভালো লাগে। গ্রীষ্ম সন্ধ্যায় রাস্তার পারে অন্ধকারে বাতাস খেতে ভালো লাগে । হেমন্তের আকাশে সাদা মেঘ ভালো লাগে , শেষ বিকেলে ধান কেটে নেয়া মাঠে হাটতে ভালো লাগে। ভালো লাগে ঘর বর্ষায় কথা মুড়ি নিয়ে ঘুমোতে, কল্পনার রাজ্যে বিচরণ করতে। ভালো লাগে শীতের বিকেলে বাজারে গরম জিলাপি আর এক কাপ চা খেতে।
ভালো লাগে শুক্রবারে বাংলা সিনেমা দেখে প্রেম নদীতে ভাসতে , ভালো লাগে বিকেল বেলা অলস পায়ে হাটতে। ভালো লাগে মায়ের হাতের রান্না খেতে আর ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে।ভালো লাগে শেষ বিকেলের রক্তিম আকাশে র মেঘগুলোকে নিয়ে কল্পনায় ভাসতে। কোন বা দেশে ছিলো তারা ? কেনই বা এলো এখানে জানতে ইচ্ছা করে?
ভালো লাগে একাকী থাকতে। ভূত, ভবিষ্যত আর বর্তমানকে নিয়ে ভাবতে। ভালো লাগে প্রিয় মানুষজনদের সাথে আড্ডা দিতে। ভালো লাগে দেশের কথা ভাবতে , আশায় বুক বাধতে।
ভালো লাগে জীবন তা সুন্দর এই ভেবে। ভালো লাগে জীবনকে ভালো না লাগাটা যে এখনো পেয়ে বসেনি সে কথা ভাবতে।
আপনার ভালো লাগা গুলো শেয়ার করলে আরো ভালো লাগবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

