সখী ঘুষ কাহারে বলে, সখী কমিশন কাহারে বলে,
তোমরা যে বলো দিবস রজনী দুর্নীতি, দুর্নীতি
সখী দুর্নীতি কারে কয়...
সে কি কেবলি ঝামেলা ময়
সে কি কেবলি টাকার ঢল, সে কি কেবলি সুখের আশ
লোকে তবে করে কি সুখের ও তরে অন্যের সর্বনাশ?
আমার চোখেতে সকলি সাধু
কোট স্যুট পড়া ভদ্র বাবু
দামি গাড়ী, বিশাল বাড়ি।
মুখেতে কথার মধুর হাড়ি।
সকলি আমার মতো
তারা কেবলি হাসে , কেবলি খায়
টাকাটাই সুধু সবাই চায়
না জানে বেতন, না জানে দাদন
না জানে তোমার জীবিকা যাপন
সরকার আসে তারাও হাসে
কেও খেলে কেও অবসরে যায়
তাদের খাওয়া টাকাগুলো সব
বিদেশেতে পাড়ি জমায়
আমার মতন সুখী কে আছে
যে কটি টাকা বাঁচে পাঠাই মায়ের কাছে
সুখী হৃদয়ে দোয়ার বান
সেটাতেই মর জুড়ায় প্রাণ
প্রতিদিন যদি কাদিবে ক্ষণ
কাদিবে সতেরো কটি মন
একদিন এই বদ দোয়া
দিবে যে চরম দুঃখের ছোয়া
দুর্নীতি কাহারে বলে
সখী সুখ কি তাতে মেলে ?
তোমরা যে বলো দিবস রজনী দুর্নীতি, দুর্নীতি
সখী দুর্নীতি কারে কয়...
সে কি কেবলি ঝামেলা ময় ।
-উত্সর্গ দেশের সকল দুর্নীতিবাজকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

