ঈদের দিন বেশ বেলা করে উঠলাম।
জাহান্নাম কপালে পারমানেন্ট সিল মেরেছে...বড় আপার গজগজানী শুনতে শুনতে কোনমতে গোছল খাওয়া সেরেই ক্যামেরা কাঁধে ঝুলিয়ে বাইরে ছুট্। ঝুড়ো দোকানীর জর্দার গন্ধমাখা চা খেতে খেতে মুঠোফোনের চাবি টিপতে টিপতে বন্ধুদের খোঁজ লাগালাম। ধুস্....শালারা সব বিয়ে থা করে বউ-বাচ্চা নিয়ে হামটি ডামটি পড়ছে।
'দোস্ত..তোর ভাবীকে নিয়ে একটু ওদের বাড়ি যাচ্ছি...বুঝিস তো, বছরে একটা দিন.....'।
'আর বলিস না, মাহিন সেই সকালে পাজামা-পাঞ্জাবী পড়ে কোলে চড়ে বসে আছে, নামাতে গেলেই কান্না....দাঁড়া, একটু ধর তো.....।'
মোটামুটি হালি দু'য়েক বন্ধুর এক্সকিউজ শুনে ত্যক্ত হয়ে ফোন লাগালাম স্বগোত্রীয় (অবিবাহিত) শামিম, লেমন'কে।
'মেহমান বিদায় করেই আসছি। তুই জাস্ট পাঁচ মিনিট দাঁড়া।'
ততক্ষণে শপথ নেয়া হয়ে গেল মনে মনে, আগামী ঈদে ঢাকা ছাড়বে না এ বান্দা।
এর নাম ঈদ?
মোবাইলে কতগুলো মেসেজ এসে পড়ে আছে। দেখবার ইচ্ছেও হল না।
রাস্তাঘাট, মানুষজন সব কেমন ঝিমিয়ে পড়েছে।
কি ভেবে ক্যামেরা বার করে হাতে নিলাম। এটা সেটা ওটার ছবি তুললাম।
ভাললাগছে না....ভাললাগছে না.......ভাললাগছে না।
ধুর....এর নাম ঈদ।
হঠাৎ....
চোখ আটকে গেল ঘন সবুজ জংলা জায়গাটায়।
সবুজ সবুজ আর সবুজের মাঝে অদ্ভূতভাবে ফুটে আছে নাম না জানা লাল ফুলটা। বড় লাল পাপড়ি দুটো দেখতে ঠিক পাতার মতোই। পায়ে পায়ে সম্মোহিত আমি আরো কাছে এগিয়ে গেলাম।
সমস্ত নিরানন্দতা ভেঙে ফুলটা বলে উঠলো.....
"ঈদের শুভেচ্ছা তোমাকে"।
সাথে সাথে ঝলমলিয়ে উঠলো চারিদিক। আকাশ আরো নীল হল, পাতারা সব সবুজ আলো ছড়াল...ঝকমকে সোনালী রোদ্দুর লুকোচুরিতে মেতে উঠল মেঘদলের সাথে।
আহ্....
সত্যি তো....এরই নাম ঈদ।
ফুলটির শুভেচ্ছা সাথে করে নিয়ে এসেছি আপনাদের জন্য। সাথে ক্যামেরা ছিল, মনে আছে নিশ্চয়ই।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।