আমাদের সাদামাটা জীবনের সোঁদা গন্ধ।
রং রূপ রস, টক ঝাল মিষ্টি তেতো।
জীবন যখন সুন্দর, চারিদিকে তখন সব কিছুই সুন্দর। আকাশ বাতাস জল নদী পাখি সব সুন্দর। হঠাৎ কবি হয়ে গাঙচিলের ডানার পালকে সাগরের সুনীল মাখিয়ে লিখতে ইচ্ছে করে উর্মিমালার যতো ফেনিল উচ্ছাসগাথা।
জীবন কখনো একান্ত একা'র- কষ্টের। সত্যিটা চোখে লাগে মাঝে মাঝে- কষ্টের ভাগ কাউকে না দিতে পারার কষ্ট। একাকীত্ব'র পেয়ে বসা তখনই। মানুষের ভেতরের কন্ট্রোল প্যানেলে নানা বর্ণের ভাইরাসের আক্রমন ঘটে নানান সময়ে। আক্রান্ত তুমি, অস্তিত্ব জুড়ে উপলব্ধি তোমার।
অন্যেরা মনিটরে দেখার চেষ্টা করে মাত্র।
মাঝে মাঝে জীবন হয় বিদ্রুপের, হয় বিস্বাদের।
কখনো বা একগুয়েমী বিদ্রোহের।
চীনেবাদামের খসখসে খোলশ ভেঙে খয়েরী পলকা আবরন ছাড়িয়ে মাখন রঙা বাদাম মুখে দেয়ার মতোই মাঝে মাঝে জীবন হয়ে ওঠে ভিষন চটুল আর সুস্বাদু।
আর এই সুস্বাদু জীবনের মোহেই সময় পাড়ি দিচ্ছে মানুষ। যার যার বিন্যাসে।
এই মানুষের মাঝেই একাধারে বিরাজ করছে- প্রথমে শয়তান, পরে সন্ত। শয়তানি বিজয়ে যেখানে বিবেকের মৃতু্য ঘটে বড্ডো করুনভাবে- বার বার, অসংখ্যবার। অপরকে দেয়া ভালোবাসা/সহযোগীতার পেছনে স্বার্থের নোংরা উপস্থিতি। অস্বীকার করার উপায় কই?
বিনমিয় আকাংখায় সমস্ত ভালত্ব-স্বার্থত:-বস্তুত:-মূলত:
অত:পর- আমিত্ব- অবিরত।
হা হা হা...................
অথচ সন্তের আহবানে ভালোলাগা ভালোবাসা শান্তি সুখ মেলে অপার্থিব।
কিন্তু কিসে কি ??
সব দখল করে.......
কি এক অস্থির সুখে স্থির হবার অক্ষম সাধনায় লিপ্ত শয়তানটা।
আর ওর কর্মকান্ড দেখেই নিষিদ্ধ সুখকে পরম সুখ ভেবে সাগ্রহে আলিঙ্গন করি-
আমরা কাঙাল- মানুষ আমরা।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।