আমাদের দেশের রাজনীতি গত কয়েকদিন যাবৎ বেশ টালমাটাল । আমাদের দেশের এই গভীর অন্ধকার রাজনীতির গুহার শেষ যে কোথায় তা বোধ হয় ভাল ভবে কোন নাগরিকের ই বলা সম্ভব নয় । আজ আমাদের দেশের রাজনীতি শুধুই ক্ষমতা কেন্দ্রীক অর্থাৎ আমাদের দেশের রাজনীতি জীবিদের রাজনীতি শুধুই ক্ষমতার জন্য । ক্ষমতার বাহিরে বা ক্ষমতার বিকল্প অন্য কিছুই ভাবা আমাদের রাজনীতি জীবিদের পাক্ষে আদৌ সম্ভব না । আর আমাদের দেশের রাজনীতি জীবিদের ক্ষমতার প্রতিযোগিতার বলির পাঁঠা হলাম আমারা বাংলাদেশের সাধারন নাগরিক । আমাদের দেশের রাজনীতি জীবিদের ক্ষমতায় থাকা অবস্হায় এক রুপ আর ক্ষমতার বাহিরে থাকা অবস্হায় সম্পুর্ণ তার উল্টো । যাই ই হইক আমি এতটুকু তে য্ত টুকু বকবাস করেছি তা সবার ই জানা । আমাকে গত দুই দিন যাবৎ যে বিষয়টা ভিষন ভাবে পীড়া দিচ্ছে তা হলো অতি সম্প্রতি সময়ে আমাদের দেশের বৃহৎ বাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির সভা নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সরকারের বৈরি আচারন একটি স্বাধীন গনতান্ত্রিক দেশে তিন বারের প্রধান মন্ত্রী ও দুই বারের বিরোধীদলীয় নেতার প্রতি এমন আচরন কোন সভ্য সমাজ গ্রহন করতে বা সহ্য করতে পারে বলে আমি মোটে ও বিশ্বাস করতে পারিনা যেন টি পারার কথা ছিলনা একুশে আগষ্ট ২০০৪ বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেট হামলার বিষয় টা কিন্তু আমরা বাংগালী জাতি ক্রমেই দূর্বল হয়ে পরছি আমাদের প্রতিবাদী মনোভাব দিন দিন ধ্বংশ হয়ে যাচ্ছে । তার কারন হিসেবে অনেক মনে করে থাকেন আমাদের বর্তমান রাজনীতি জীবিদের রাজনীতিতে দেউলিয়া পনা ই । ক্রমানয়েই আমাদের রাজনীতি জীবিরা রাজনৈতিক ভাবে দেউলিয়া হতে বসেছেন তা প্রমান আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পেয়েছি কিন্ত গত কয়েক দিনে তা আরো ভাল ভেবে ফুটে উঠেছে । সরকারিদলের দেউলিয়া প্রমান পেয়েছি বিরোধী দলকে সভা সমাবেশ নাকরতে দিয়ে বেগম জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করার পাশাপাশি তার দলের নেতা কর্মীদের মামলা ও গ্রেফতারের মধ্য দিয়ে আর বিরোধীদল তথা বিএনপির দেউলিয়ার প্রমান জন রিরোধী জ্বালাও পোড়াও কর্ম সূচীর মাধ্যমে জন জীবনে আতংক ও দুর্ভোগ সৃষ্টি করে । বিএনপি তার চেয়ে ও রাজনীতিক ভাবে বড় দেউলিয়ার প্রমান দিয়েছে দেশের মানুষের মর্যদার কথা চিন্তা না করে দেশের মানুষের কাছে নিজেদের বিদেশী প্রভূদের বড় গোলাম প্রমান করতে চেয়ে । বাংলাদের মালিক বাংলাদের সাধারন জনগন আর তাই বলা হয় জনগন ই সকল ক্ষমতার উৎস কিন্তু আমাদের রাজনীতি জীবিরা মুখে এ কথা স্বীকার করলেও অন্তরে তাদের বিশ্বাস ভিন্ন আর তাই সব সময় ই তারা দেশের মানুষের কথা না ভেবে তাদের বিদেশী প্রভুদের খুশী করতে যা যা করনীয় তা করতে দেশ ও জাতীর স্বার্থ জলানজলী দিতে মোটে ও কূন্ঠা বোধ করেন না তার ই প্রমান যুক্তরাষ্ট্রে কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করে বিএনপি নেতার পক্ষে যুক্তরাষ্ট্রে কংগ্রেসম্যানদের মিথ্যা বিবৃতি প্রকাশ ও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহর খালেদা জিয়ার শারীরিক অবস্হার খোজ খবর নেয়ার মিথ্যা ফোনালাপ । বিএনপি তে আজ কোন নূন্যতম বিবেক বুদ্ধি ও বোধ সম্পর্ণ লোক আছে বলে আমার বিশ্বাশ করতে কষ্ট হয় । কোন বিবেক বুদ্ধি ও বোধ সম্পর্ণ লোক জাতীর সাথে এহন মিথ্যা বলা কখনোই সম্ভব নয় । তাই আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো কোন স্বার্থে এবং কার স্বার্থে বিএনপি জাতির সাথে এত বড় মিথ্যা ও প্রতারনা আশ্রয় নিয়ে আর্ন্তজাতিক ভাবে আমাদের লজ্জা ও হাসির পাত্রে পরিনত করলো ?
কোন স্বার্থে বিএনপি আমাদের হাসির পাত্রে পরিনত করলো ?
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।