somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকার ঘড়ে সাপ যেন সমস্ত ঘড়েই যেন সাঁপ !

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছর অর্থাৎ ২০১৫ সাল শুরুই হয়ে ছিলে ইদুঁর বিড়াল খেলার গল্প দিয়ে । বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারির ২৬ তারিখে প্রায় দিবালোকে ই বাংলা একাডেমির বই মেলার মূল ফঁটের কাছেই ঘাতকের চাপাতির কোপে খুন হতে হয় মুক্তমনা ব্লগার ও লেখক অভিজিৎ রায় কে সাথে গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা । অভিজিৎ রায় হত্যার দায় স্বীকার করে নেয় উগ্র ইসলামিক জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এর পর থেকেই একে একে খুন হন বাবু, বিজয় ,নীল ,দীপন সহ দুই বিদেশী নাগরিক যার প্রতিটির ই দায় স্বীকার করে নিয়েছে নানা নামের উগ্র ইসলামিক জঙ্গি সংগঠন । পরিশেষে এই দায় স্বীকার নিয়ে ও বিতর্কের জন্ম হয় যখন দুই বিদেশি নাগরিক হত্যার পর এর দায় স্বীকার করে নেয় বর্তমান জামনার বহুল আলোচিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস । সরকার ও তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে আসছে যে বাংদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর কোন অস্তিত্ব ই নাই হয়তো তাদের কিছু অনুসারী আছে তাদের এমন কথায় আমাদের মনে স্বস্তি আসেনি । কথার ভাবার্থ এমন যে ময়লা নাই তবে দুর্গন্ধ ঠিক ই আছে যা পরিবেশকে নষ্ট করছে । যাই ই হউক শান্তি প্রিয় জাতি হিসেবে আমাদের ও চাওয়া যে আমাদের প্রিয় মাতৃভূমি সকল অপশক্তির নজর থেকে মুক্ত থাকুক । কিন্ত সাম্প্রতি বেশ কিছু ঘটনা আমাদেরকে মানসিক ভাবে বেশ দুচিন্তায় রেখেছে । একের পর এক নানা ধর্ম ও মতার্দশে বিশ্বাসীদের ধর্মীয় আনুষ্ঠানে নারকীয় হামলার ঘটনা । সবশেষ যে ঘটনা বিশেষ করে চিন্তিত করেছে তা হলে রাজশাহীর সেই বাগমাড়ায় আহমাদিয়া মুসলিম জামাতের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা । এ ঘটনা আবার ও নতুন করে স্বরন করিয়ে দেয় " বাংলা ভাই " ও " শায়েখ আব্দুর রহমান " দের কথা , স্বরন করিয়ে দেয় চাঁদপুর কিংবা গাজীপুরে আদালতে আত্মঘাতী বোমা হামলার কথা । গত কয়েকদিনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনে একটি বিশেষ ভূমিকায় অবর্তীন হয়েছেন । হঠাৎ করেই ঢাকা চট্রগ্রাম গাজীপুরে জঙ্গি আস্তানায় হানা অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধার গুলিতে জঙ্গি নিহত ইত্যাদি ঘটনা আমাদেরকে আনন্দিত করলেও কেন যানি মনের ভিতর একটা খটকা এটে যায় ? সারা দেশে এত গুলি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষন কেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে গড়ে উঠল , আমাদের অতি প্রশিক্ষিত গোয়ান্দা সংস্হার লোকার ই বা কি করেছেন এত দিন ? হঠাৎ করে কিভাবে এত গুলি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষন কেন্দ্রের আবিস্কারে মনে হচ্ছে সাড়া দেশে আরো কত না জানি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষন কেন্দ্র আছে ? অন্ধকার ঘড়ে সাপ মনে হয় যেন সমস্ত ঘড়েই যেন সাঁপ ! তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে যে সরকার কি এতদিন শুধু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়ান্দা সংস্হাকে শুধু মাত্র তাদের রাজনৈতিক প্রতি পক্ষকে প্রতিহত করার কাজে ব্যস্তছিল , যে সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠন গুলি নিশ্চিন্তে সংগঠিত হয়েছে করেছে শক্তি সঞ্চয় ?

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×