সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১০ বিকাল ৩:১২
প্রথম আলোর 'আনন্দ' পাঠকদের বিভ্রান্ত করেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি প্রথম আলোর পাঠক না। পড়তে ইচ্ছা করে না। পড়া ছাড়ছি অনেক আগে। এই শুক্রবারের আগের শুক্রবার বাড়ি যাবার পথে গাড়িতে একজন আমারে প্রথম আলো ফ্রি দিছিল। প্রজন্ম ডট কম পাতায় আমাদের অভ্র ও জব্বারের বিজয় বিষয়ে একটা লেখা দেখে যার পত্রিকা তার থেকে হাতে নিছিলাম। গাড়ি থেকে নামবার সময় উনারে পত্রিকাটা ফেরত দিতে গেছি উনি নেন নাই। বললেন - লাগবে না, আপনি পড়ে কাউকে দিয়ে দিয়ে। ব্যাপারটা রহস্যজনক! উনি আমারে দশ টাকা দামের পত্রিকাটা ফ্রিতে দিয়া দিলেন ক্যান? পত্রিকামালিক একজন ইয়াং আদমি আছিল। গাড়ীতে 'রাজনৈতিক আলাপ নিষেধ' লেখা থাকা সত্ত্বেও যে রাজনৈতিক আলাপ হইছে ওখানে তিনি আওয়ামী লীগের ঘোর সমথক আছিলেন। উনি কি প্রথম আলোর প্রচার করলেন? যা হোক আমি ওনার কথা রাখছি। ঐ লেখাটা পইড়া পত্রিকাটা বাড়িতে কাজিনরে দিয়া আসছি। সেখানে পত্রিকাটার যথেষ্ট প্রচার হইছে। কারণ আমার গ্রামের বাড়িতে সদস্য সংখ্যা বেশি। তারপর আর প্রথম আলোর প্রিন্ট কপি পড়া হয় নাই। গত বৃহষ্পতিবারের প্রথম আলোর অনলাইন এডিশনে একটা লিংক অনুসরণ কইরা হাজির হইছিলাম। সেখানেই আনন্দ পাতার একটা খবর দেখলাম শিরোনাম 'রাবণ-জ্বরে বলিউড'। পড়তে পড়তে খাইলাম টাসকি। এক জায়গায় লিখছে, "অস্কার ও গ্র্যামি জয়ের পর সেই অর্থে রহমানের তেমন কোনো অ্যালবাম আসেনি। ব্লু অ্যালবামটিও ছিল অনেক আগের।" বলে কি! "সেই অর্থে" মানে কোন অর্থে? "তেমন কোনো অ্যালবাম আসেনি" মানে কেমন অ্যালবাম আসে নাই? ব্লু অ্যালবামটি অস্কার ও গ্র্যামি জয়েরও আগের?? হাঃ হাঃ হাঃ মনে পড়ে গেল আগে বন্ধুরা প্রথম আলোর এই জাতীয় নিউজগুলো পড়ে খুব হাসতাম! প্রকৃত খবর হলো, এ আর রহমান স্যার অস্কার জেতার পর প্রথম রিলিজ পায় ব্লু অ্যালবামটি। রিলিজ ডেট ৮ সেপ্টেম্বর। সো, এটা মোটেও অনেক আগের অ্যালবাম 'ছিল' না। এই বিষয়ে রহমান স্যারের সাক্ষরিত নোটের ইমেজ সংযুক্ত করা হলো। ব্লু একটি চমৎকার অ্যালবাম হয়েছিল। আমি এটির রিভিউও লিখেছিলাম, যা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। বিবিসি লিখেছিল, "Let’s just hope that the film matches up to this brilliant musical treat from Rahman, a fantastic follow up to Slumdog Millionare." কিন্তু প্রথম আলোর রিপোর্ট ব্লু অ্যালবামটিকে পাত্তাই দিল না! এছাড়াও রিলিজ হয়েছিল রহমান স্যারের করা 'কাপলস রিট্রিট' মুভির সাউন্ডট্র্যাক। এই অ্যালবামের 'না না' গানটি ২০১০ অস্কারে 'বেস্ট অরিজিনাল সং' বিভাগে নমিনেশের জন্য লংলিস্টেড ছিল। তো, এই তথ্যগুলো যারা জানেন কিংবা জানেন না তাদেরকে প্রথম আলোর আনন্দ বিভ্রান্ত করেছে। জানি না পাঠকদের বিভ্রান্ত করার প্রথম আলোর এই চক্র আর কতো দিন চলবে! দিন বদলের গুরু প্রথম আলো নিজেরাই বদলাতে পারছে না! আলোচিত খবরের ব্যাপারে আমার শেষ মন্তব্য হলো, পন্ডিত হওয়া ভালো কিন্তু পন্ডিত সাজা ঠিক না। নিউজটি কে লিখেছে তা জানা থাকলে তার সঙ্গে তর্কযুদ্ধে যেতে আমার আপত্তি ছিল না। আপাতত বেচারা পাঠকদের পক্ষ থেকে এইটুকু বললাম।
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।