বাংলাদেশে আইন আদালতের কোন প্রয়োজন আছে কি না ?
১৩ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বর্তমানে আইন আদালতের কোন প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন ? আমার কিন্তু মনে হয় এসবের কোন প্রয়োজন নেই । বাংলাদেশের বর্তমান সরকার আর তাদের একান্ত বাধ্যগত প্রশাসনের কাজ কারবার দেখে যে কারও এটা মনে হওয়াই স্বাভাবিক । আমরা এমনিতেই দেখতে পাচ্ছি আদালত কিভাবে একান্ত বাধ্যগত ভাবে সরকারের পছন্দের লোকদের অনুকুলে এবং বিপক্ষের লোকদের বিরুদ্ধে রায় দিয়ে চলছেন । মাঝেমধ্যে যা দু একটি রায় দিচ্ছেন তাও সরকারের পেটুয়া বাহিনী আমলে নিচ্ছে না । আজ জামায়াতের দুই সিনিয়র নেতাকে আদালতের গ্রেফতার না করার আদেশ দেওয়ার পর ও গ্রেফতার করার মাধ্যমে কি প্রমাণ হয় ? সরকারের যেসব চামচা বুদ্বিজীবী, সাংবাদিক এবং বিদেশি প্রভুরা এখনও বলছে যে এ সরকার সঠিক পথেই চলছে তাদের উদ্দেশ্য কি দেশ থেকে বিরোধী দল ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করা ? এ সরকার যে যুদ্ধাপরাধের বিচারের নামে একটি দলকে নিশ্চিন্ন করতে চায় তা আজ পরিষ্কার । এদের কাছে শুধু জামায়াত নয় যে কোন বিরোধী দলই অসয্য তা যেমন শেখ মুজিবের সময় দেখা গিয়েছিল এখনও তেমনই দেখা যাচ্ছে । কিন্তু এর পরিণতি কি হবে ? যারা ভাবছেন নির্যাতন নিপিড়ন কিংবা নিষিদ্ধ করলেই বুঝি জামায়াত কিংবা অন্য কোন দলকে নিঃশেষ করে দেওয়া যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন । আমরা জানি তুরষ্কে বর্তমানে যে দল ক্ষমতায় আছে সেই দলকে অন্ততপক্ষে চার বার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাদের উত্থান রোধ করা যায় নি । সরকারি দলের পোষা ছাত্র লীগ নিজেদের মধ্যে মারামারি করে একের পর এক খুন করে চলছে কিন্তু এদিকে সরকারের কোন দৃষ্টি নেই বিরোধী দলের লোকদের দেদারছে গ্রেফতার করেই চলছে । কিন্তু এই গ্রেফতারের মহোতসবের মাধ্যমে ক্ষমতা চিরস্তায়ী করা যাবে না এটা বলা যায় ।
এখন আমার প্রশ্ন যে সকল বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট কিংবা রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারন মানুষ আজকে ছাত্রলীগের হত্যা, লুটপাট, ধর্ষনের উতসব দেখার পর ও প্রতিবাদ তো দুরের কথা উল্টো এই দলের অতীত কীর্তি শোনিয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করছেন তাদের কি কোন অধিকার আছে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার ? যে নেত্রীর নির্দেশে ঢাকার রাস্তায় পিটিয়ে মানুষ মারা হয় তার কি কোন অধিকার আছে অন্যের বিচার করার ?
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন