somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসনেহেনা হাউজ - ৩

২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেলা দুইটা, ফয়সাল বাবলি কেউ নেই বাসায়। খেতে বসেছেন জাফর সাহেব এবং কাদের হুজুর। মিসেস কেয়া তাদের খাবার বেড়ে দিচ্ছেন, তিনি একটু পর আলেয়ার সাথে খেতে বসবেন।
রুই মাছের মাথাটা বেশ আয়েশ করে চুষে যাচ্ছেন, কাদের হুজুর। তা দেখে জাফর সাহেবের ইচ্ছে করছে ইস এর মাথার খুলিটাও যদি এমনি চুষতে পারতাম। মিসেস কেয়া তার চোখের দিকে তাকিয়ে বুঝে ফেললেন তিনি কি চিন্তা করছেন। বিরক্তির সাথে তিনি জাফর সাহেব কে বললেন,

এই তোমাকে কিছু দিবো?

না আমার কিছু লাগবে না, এই হাঙ্গরটা কে দাও

কাদের হুজুর লজ্জা পেয়ে মাথাটা প্লেটের এক কোনায় রেখে দিলেন। জাফর সাহেবের মনে হলো তিনি এই মাত্র প্রতিপক্ষের গোল পোস্টে একটা গোল করেছেন। খাবার শেষে কাদের হুজুর হাত ধুয়ে মিসেস কেয়া কে বললেন,

বৌমা একখান পান খাবার শখ জেগেছে

আপনি রুমে গিয়ে বিশ্রাম নেন, আসগর আপনাকে পান দিয়ে আসবে

জাফর সাহেব এই সময় হাত ধুতে গিয়েছিলেন বলে রক্ষে নাহলে পান নিয়ে যে এখানে কুরুক্ষেত্র হয়ে যেত সেটা মিসেস কেয়ার অজানা নয়। খানিক পর গেস্ট রুমে বিশ্রামরত কাদের হুজুর কে পান দিতে গেলো আসগর। তিনি আসগর কে জিজ্ঞাসা করলেন,

আসগর নাকি?

জি স্যার

তা নামতো মুসলমানের, কাম দেখি মালাউনের

মানে স্যার?

এই বেয়াদপ; স্যার ডাকোস ক্যান? আবার সালামও দেস নাই

সরি, স্লামালিকুম, এখন থেকে আপনেকে কি বলে ডাকবো?

মাওলানা সাহেব বলবি

ঠিক আছে মাওলানা সাহেব

এখন যা সামনে থেকে মেলা কাম আছে, একটু ভাত ঘুম দেই

আসগর চলে গেলো।

আসগর বাড়ির কেয়ারটেকার, দারোয়ান এবং ব্যাগম্যান (জাফর সাহেব তাকে এই নামে ডাকেন কারণ বাজারের ব্যাগ থেকে শুরু করে তাবৎ বস্তা তাকে দিয়েই টানানো হয়)। তার জন্য মেইন গেটের পাশে একটা পাকা ঘর করা হয়েছে। খাওয়া দাওয়া বাড়ির সকলের সাথেই করে, তবে সারাদিন কাজ না থাকলে এই ঘরটাতেই কাটায় সে। কেউ জানেনা আসগরের একটা বিশেষ গুণ আছে। সে গান বাঁধতে পারে। এই গুণ সম্পর্কে কেউ জানে না। শুধু ফয়সাল মাঝে মাঝে শুনতে পায় একটা গুনগুন শব্দ হচ্ছে।তার নিজের বাধা একটা গানের নমুনা,

রাইতের আঁধারে পরী কি রূপ দেখাও
দিলের ভেতরে পরী কি বান ছোটাও
বাঁধিয়া রাখিমু পরী তাই কি ডরাও
আমারো সাথে পরী ঘর বান্ধাও

।।তৃতীয় পর্ব সমাপ্ত।।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×