somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে কি ইসু ভিত্তিক গণভোট করা উচিত ?

২৮ শে জুন, ২০১৬ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রেক্সিটের পরে এখন ভারতে কথা উঠছে ছোট ছোট ইসুতে গণভোট করার | প্রথম বিষয়টি তুলেছেন মহামান্য আম আদমী পার্টি নেতা অরবিন্দ কেজরিবাল | ওনার ইচ্ছা দিল্লিকে আলাদা রাজ্য করার জন্য গণভোট হোক | বাংলাতেও সেই ধূয়া তোলা হচ্ছে | তুলছে এবিপি আনন্দ তথা সুমন | কিন্তু ভারতে কি সত্যি গণভোট করা উচিত ?

আমি শুধু একটি বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করবে যে আনন্দবাজার পত্রিকাতেই আজ একটি খবরে বলেছে যে ভোট হয়ে যাবার পর ভোটদাতারা ইউরোপিয়ান ইউনিয়ন কাকে বলে আর ব্রেক্সিটের ফলে কি হতে পারে তার ইন্টারনেট সার্চ করছে আর তথ্য জানতে পেরে হায় হায় করছে | অর্থাৎ তারা ভোট দিয়েছিল ভোটের বিষয় কিছু না জেনেই | তারা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল এটা না জেনে যে ইউরোপিয়ান ইউনিয়ন খায় না মাথায় মাখে | বৃটেনের যদি অজ্ঞতার এই দশা হয় তাহলে ভারতের ক্ষেত্রে চিত্রটা কি হতে পারে তা কল্পনা করা যায় |

যে দেশে টাকা দিয়ে , মদ-মেয়েছেলে দিয়ে, গায়ের জোরে গুন্ডামি করে রিগিং-ছাপ্পা ভোট হতে পারে , সেই দেশে গণভোটের যে কি দশা হতে পারে তা সহজেই অনুমেয় | যে দেশে অর্ধেক ভোটার এটাই বোঝে না যে নেতাদের কোন প্রতিশ্রুতিটা পালন করা যায় , কোনটা যায় না, নেতাদের প্রচার সত্যি না মিথ্যে , অথবা জানার প্রয়োজন মনে করে না [ নরেন্দ্র মোদির সময়ে বহু নামজাদা পত্রিকা গুজরাটের অনুন্নতির খবর ছেপেছিল , গুজরাটের সাথে অন্যান্য রাজ্যের তুলনা দেখিয়ে প্রমান করেছিল যে গুজরাটে এমন আহামরি কিছু হয়নি, অন্তত এই লেখকের তাই মনে হয়েছিল, কিন্তু তবুও মোদী জিতলো ] তারা যখন গণভোট দেবে তখন সেটা কি পাহাড় প্রমান অজ্ঞতা আর মুর্খতার ভোট হবে , সিদ্ধান্তটা যে কত ভুল হবে তা একবার ভেবে দেখা উচিত | যে ভোটাররা ২ টাকা কিলো চালের লোভে দিদিকে দ্বিতীয়বার জিতালো তারা যদি জানত যে ওই চাল পাঞ্জাবের হিমঘরের সবচেয়ে পচা চাল , তাহলে কি তারা ভোট দেবার ব্যাপারে দুবার ভাবত ?

আমার মতে ভারতে গণভোটের কোনো প্রয়োজন নেই | কারণ এখানে ভোট দেবার সুস্থ পরিবেশ নেই |
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ৯:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×