somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুশীল সমাজকে প্রশ্ন

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সমস্ত রাগ-ক্ষোভ কেন সুশীল সমাজ ও টকশোবাজদের প্রতি নিবদ্ধ হয় জানি না। ক্লাশের পেছনের বেঞ্চ থেকে উঠে আসা (একদৃষ্টিতে সত্যিকার রাজনৈতিক প্রতিভাধররা ক্লাশে একসময়ের পেছনের বেঞ্চের হওয়াই যৌক্তিক। কারণ একটা সময় লেখাপড়া বাদ দিয়ে বাস্তব সমস্যা নিয়েই তাদের ভাবনা-চিন্তা আবির্ভূত হয়) আজকের অধিকাংশ রাজনীতিকদের সমালোচনায় মুখর হতে তাদের কি লজ্জা করে না? তাদের নিজেদের প্রশ্ন করা উচিত, নিজেরা কী করছেন। কেন তারা সমালোচনায়ই সীমাবদ্ধ থাকছেন, রাজনৈতিক উন্নত সংস্কৃতি গঠনের পদক্ষেপ কেন নিতে পারছেন না? প্রশ্ন করা উচিত, নিজেরা ক্ষমতা পেলে এর চেয়ে উন্নত রাজনৈতিক সংস্কৃতি গড়বেন এর প্রমাণ কি? কেননা সুশীল সমাজের বিভিন্ন গোষ্ঠী ও টকশোবাজ-কলামবাজদের মধ্যেও তো আমরা পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও কামড়াকামড়িই দেখি! অনেক রাজনীতিক যারা এখান থেকে উঠে আসা, তাদের থেকেও তো আমরা নতুন কিছু পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়?

আসলে সুশীল সমাজ, টকশোর আলোচক ও কলামিস্টসহ সর্বশ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীদের গতানুগতিক দোষাদুষি ও আক্রমণাত্মক সমালোচনাগুলোর মধ্যেই সমস্যা লুকায়িত। কারণ সত্যিকার সমালোচনা অবশ্যই অবশ্যই সমাজ-রাষ্ট্রের সর্বক্ষেত্রে পরিবর্তন আনে, আনতে বাধ্য। গঠনমূলক ও সঠিক সমালোচনার সামনে ভুলের ওপর কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, থাকার ক্ষমতা নেই, দাপট দেখানোর প্রশ্নই ওঠে না।

অনেকদিন ধরে ভাবছি “সমালোচনার সমালোচনা” নামে লিখব। কিন্তু এ নিয়ে চিন্তা করার সুযোগ হচ্ছে না। তবে এটা নিশ্চিত, বুদ্ধিজীবীদের কথামত যত দোষ নন্দঘোষ (রাজনীতিক) নয়, আমরা প্রত্যেকেই এর জন্য দায়ি। কে কার চেয়ে কম দায়ি জানি না, শুধু জানি কে কার চেয়ে বেশি দায়ি। আর দায়িত্ব এড়িয়ে আত্মতৃপ্তিতে ভোগা সবার পক্ষেই সম্ভব। কেবল সত্যিকার জ্ঞানী-গুণী ছাড়া। জাতীয় সংসদের স্পীকার যখন বলেন “আমি কেবল সংসদের ভেতরে আলোচনায় রাজি হলেই সহযোগিতা করতে পারি, বাইরে নয়”, তখন হতাশ না হয়ে পারি না। অথচ আমি মনে করি শুধু স্পীকার নন, আমার মত একজন সাধারণ নাগরিক ও তরুণের পক্ষেও সংসদের ভেতরে-বাইরে যেকোন জায়গায় আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি এবং সরকার ও বিরোধী দলকে আলোচনায় বসতে বাধ্য করতে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে। এই চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা আমাদের যে-কারও আছে। কিন্তু আমরা দায়িত্ব-সচেতন নই।

নাহ, সুশীল সমাজকে প্রশ্ন করে লাভ নেই। যারা প্রশ্ন চায় না, তাদের প্রশ্ন করা যায় না। টকশোর স্বার্থে শুধু প্রশ্ন চাইলেই হবে না, প্রশ্ন ও সমালোচনা সংগ্রহের বাস্তব প্রমাণ দিতে হবে। আমি বুঝি না, টাকা রুজি করতে করতে একেক জনের চুল পেকে গেছে, অথচ এখনও টাকা ছাড়া তারা কিচ্ছু বুঝেন না। তারা সম্ভবত ‘মেয়াদোত্তীর্ণ’ হয়ে গেছেন। সুতরাং প্রশ্ন করা যেতে পারে তরুণ সমাজকে। আমি তরুণদের নিয়ে আশাবাদী। তবে সমস্যা হল, সফলতা হজমের ক্ষমতা এদের কম। কি-না-কি এক শাহবাগ আন্দোলন জমিয়েছিল, তারপর তাদের আস্ফালন দেখে কে? হেফাজতও এই জায়গাটিতে হোঁচট খেয়েছে।

অনেক তরুণ দেশের এই অবস্থা দেখে চরম হতাশ। জীবন নিয়ে তারা আর আগের মত স্বপ্ন দেখে না। আত্মহত্যার ইচ্ছে প্রবল। তবে তারা নিজে মরার পাশাপাশি সমাজের আরও দশ জনকে সাথে নিয়ে মরতে চায়। ভাবটা এমন, নিজে যখন শান্তি পাইনি, কাউকে পেতেও দেব না। এ শ্রেণীর যুবকরা এখন জেল-জুলুম পরোয়া করে না। মৃত্যুকে অগ্রীম গ্রহণ করেছে। যতদিন বেঁচে থাকে সেটা মনে করে বোনাস। ধীরে ধীরে আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র কোথায় যাচ্ছে? সমস্যা আগে দলা পাঁকায়, তারপর বিস্ফোরণ ঘটে। আজ প্রতিটি নাগরিক যে যুদ্ধংদেহি মনোভাব লালন করছে, প্রচণ্ড বিস্ফোরণ সময়ের ব্যাপার মাত্র। জনগণের নীরব ভাষা সুশীল সমাজ ও চিন্তাশীলদের বুঝতে হবে। রাজনীতিকরা বুঝবেন না কারণ, তারা ক্ষমতা স্বপ্নে বিভোর।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×