ইচ্ছে করে......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইচ্ছে করে উদাস হই আনমনে
হারিয়ে যাই নীল-সবুজের অসীমতায়।
সীমাহীন কষ্টগুলো জমা দিয়ে আসি, ক্ষণিকের জন্য।
হয়তো কোন এক কালবেলায় আবারও
গচ্ছিত কষ্টগুলো ফিরিয়ে আনবো চুপিসারে।
জানবে না কেউ, বুঝবে না কেউ,
দেবো না কাউকে জানতে, কাউকে বুঝতে।
কেন আমি এই দুঃখকেই এতো বেশি ভালবাসি?
ইচ্ছে করে সোনালি ভোর হই
পাখিদের কলকাকলিতে সকলের ঘুম ভাঙ্গাই,
কষ্ট ভুলে ফিরিয়ে আনি একটু প্রাণোচ্ছাস, ক্ষণিকের জন্য।
কোকিলের কুহুতানে, দোয়েলের সুমধুর সুরে,
ভোরের হিম-শীতল হাওয়ায় দুঃখগুলো দিই উড়িয়ে।
জানবে না কেউ, বুঝবে না কেউ,
দেবো না কাউকে জানতে, কাউকে বুঝতে।
কেন আমি এই দুঃখকেই এতো সযত্নে লালন করি?
ইচ্ছে করে তমসাচ্ছন্ন রাত্রি হই
কষ্টগুলো লুকিয়ে রাখি আঁধারি আলোয়।
সেই অন্ধকারে উজাড় করে দেই কষ্টগুলো, ক্ষণিকের জন্য।
ঘন-আঁধারে ঝিঁঝিঁ পোকাদের মিটিমিটি আলোতে,
নদীর জলে ভাসিয়ে দেই কষ্টগুলো, জ্যোৎস্না স্নাত রাতে।
দেখবে না কেউ, জানবে না কেউ,
দেবো না কাউকে দেখতে, কাউকে জানতে।
কেন আমি এই দুঃখকেই এতো বেশি আগলে রাখি?
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।