প্রথম পর্ব এখানে:
Click This Link
দ্বিতীয় পর্ব:
দেশ কেন মানুষ ছাড়ে -তার অনেক কারণ থাকে। কিন্তু গুড় কারণ, বা শেকড় একটাই।
সেটা হলো দর্শনের সাথে দর্শনের প্রাকৃতিক সংঘাত।
নাম-ঠিকানা উল্লেখ করব না, আমার দুর সর্ম্পকের এক আত্মীয় ছিল বখাটে। বয়স ছিল ৪০। তাকে পাঠানো হলো বিদেশে। ফিরে এল ৩ বছর পর। সম্পূর্ণ এক ভিন্ন মানুষ। কর্মপ্রিয়, যৌক্তিক ব্যাক্তি।
কি যাদু আছে ভিন দেশে? আমার দেশে কি নেই?
আমার এক ঘনিষ্ট চেক দেশের বন্ধুকে প্রশ্ন করেছিলাম, রাশি্য়ায় থেকে যাবি কিনা? ও অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেছিল, কেন? অর্থাৎ প্রশ্নই উঠে না। কারণ ওর দেশে সুইমিং পুল, জিম, শিক্ষা ব্যবস্হা, সুখাদ্য আছে। আর দর্শনের সংঘাতটা মাত্রাতিরিক্ত নয়।
ব্রেইন ড্রেইন। বাংলাদেশ স্বাধীন হবার পর পরই কত লোক জার্মানীতে (তখন ভিসা লাগতো না) গেছে, তা হিসাব আমি জানি না। এর পর প্রতি বছর টোফেল, আই ই টি এল এস বাবদ বাংলাদেশ থেকে কত ডলার পাউন্ড যায় - তার হিসাব কে রাখে?
মনে করি, এক গ্লাস ভালোমন্দ পানি। আমরা জানি না, জীবানু মুক্ত কিনা। পানির ফিল্টার দিয়ে পরিস্কার করব। ফিল্টারে ময়লা, জীবানু থেকে যাবে, পরিস্কার জল নেমে যাবে আমেরিকায়, ইউ কে তে। আর ফিল্টারে প্রতি বছর জমতে থাকবে, আর রাষ্ট্রীয় দর্শনকে সংক্রমিত করবে, করছে, বাড়াবে ময়লা।
তার ফলাফল হলো, হুমায়ুন আজাদ, গাজীপুরের মাষ্টারদের হত্যাকান্ড। গনভোটে শিক্ষিত লোকের পরাজয় অশিক্ষিতের রাজ্যে।
আমি আমার দীর্ঘ প্রবাস জীবনে দেখলাম, বাংলাদেশ থেকে যারা এখানে আসে, প্রত্যেকেই একটু অন্যরকম, মনোবল ভালো, সীমানা ডিংগানো কি এতই সহজ? সবাই কি তা পারে? এরা সবাই বুদ্ধিমান। এরা বিদেশের জন্য কল্যান বয়ে আনে। আমার শহরে কম বেশী ৭০-৮০ জন বাংলাদেশী। সবাই খুবই ভালো। ৪-৫ জন পরিবেশ নষ্ট করে। তাদের সংখ্যা কম, কিন্তু কূটবুদ্ধিতে তারাই সর্বোত্তম।
৫০-৬০ জন বাংলাদেশের ভাবমূ্র্তি উন্নত করতে চেষ্টা করে, আর এই ৪-৫ জন তা ভাংগে, তাদের খবর প্রকাশিত হয়, জেল খাটে। জেল থেকে বের হয়ে তারাই সাধারণ বাংলাদেশীদের হুমকি দেয় এই বলে যে, একবার জেল খাটছি, কোনো ভয় পাই না। - গর্বের বিষয়! পত্রপত্রিকায় তো আর মানুষ তার নাম পড়ে না, পড়ে বাংলাদেশের নাম।
প্রথম পর্বে একজন প্রশ্ন করেছেন,
====
শুনলাম রাশিয়া বা তদসংলগ্ন দেশগুলোতে নাকি বিদেশি ছাত্রদের উপর বর্নবাদি নির্যাতন হচ্ছে বেশ।
সময় করে একটু লিখবেন বাংলাদেশি কোন ছাত্র কি ধরনের উচ্চশিক্ষা নিতে পারবে ঐ দেশসমুহতে।
====
কিছুটা তো সত্যই। যাহা রটে, তার কিছুটা তো বটেই!
যদি কোন বিদেশী বাংলাদেশের কোনো মেয়েকে বিয়ে করে বা না করে, সন্তানের জন্ম দিয়ে পালিয়ে যায়, বাংলাদেশের যুবক বা যুবতী হিসেবে ঐ দেশের মানুষ সম্পর্কে আপনার ধারণা কি হবে?
বাড়ী ভাড়া নিয়ে, ভাড়া না দিয়ে, মালামাল চুরি করে নিয়ে পালিয়ে গেলে কি আদর করবে
যাই হোক, বদনাম আর করব না। ছোট বেলার কথা: আমাদের মহল্লায় কিছু সাদা চামড়ার লোক এসেছিল। বস্তির ছেলেমেয়েরা তাদের বান্দর বলে গালাগালি করেছিল, ইট পাথর ছুরে মেরেছিল। আমার মনে আছে। এসব সব দেশই আছে।
আপনি যদি অপরাধ সংঘটিত হয় এমন জায়গায় গভীর রাতে, মদ্যপ অবস্হায় হাজার টাকা গুনতে শুরু করেন, কি হবে?
আপনি যদি রাশিয়াতে লেখাপড়া করতে এসে ইউনিভার্সিটির নাম না বলতে পারেন, তো রাশিয়া তো আর খারাপ হতে পারে না, তাই না?
পড়ুন: http://www.somewhereinblog.net/blog/zambg আমার অনেক লেখা আছে।
সব বিষয়েই পড়া সম্ভব। বিশেষ কোন কিছু জানতে চাইলে আমাকে জানাবেন।
চলবে, ,
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



