somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলপনায় বৈশাখ

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঙালির বার মাসে তের পার্বণ। আর এই পার্বণের শুরু হয় বৈশাখী উৎসবের মাধ্যমে। বাংলা বছরের প্রথম দিন আর তাতে থাকবে না আলপনা তাই কি হয়? আলপনার রঙে রাঙিয়ে নতুন বছর শুরু করাটা তো এখন বাঙালি আবেগের সাথে মিশে গেছে। তাই তো প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা সাংস্কৃতিক সংগঠনগুলো নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থানে আলপনা উৎসবের আয়োজন করে থাকে।



"বৈশাখেরই নতুন সাজে দূর হবে সব দুঃখ,
রঙে রঙিন হবে, ক্যাম্পাসেরই মুখ"
এই স্লোগানকে ধারণ করে এবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) কর্তৃক আয়োজন করা হচ্ছে, "আম্বার-বুটেক্স আলপনা উৎসব"। মূলত ক্যাম্পাসের এক ঝাঁক তরুণ সৃষ্টিশীল ছাত্র-ছাত্রীর উদ্যোগে এই আয়োজন। উৎসবটি শুধু আলপনাতেই আটকে থাকবে না। পহেলা বৈশাখ উপলক্ষে রয়েছে আরোও নানাবিধ আকর্ষণ। আয়োজকদের কাছ থেকে তেমনটাই আভাস পাওয়া গেছে।



বিশ্ববিদ্যালয় হিসেবে বুটেক্সের বয়স খুব বেশিদিনের না হলেও এর ইতিহাস কিন্তু যথেষ্ট দীর্ঘ। সফলতাও কম নয়। এটিই দেশের একমাত্র টেক্সটাইল পাবলিক বিশ্ববিদ্যালয়।


আগামী ১৩ই এপ্রিল অর্থাৎ চৈত্রের শেষদিন সন্ধ্যা ৬টা থেকে উৎসবের মূল কার্যক্রম শুরু হবে। রাতভর চলবে আলপনা। পরদিন ভোরে জমকালোভাবে বরণ করে নেয়া হবে নতুন বছরকে। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×