somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবচেতন

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ প্রায় পাঁচ বছর পর বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভব করলাম। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। সবকিছু কেমন যেন ওলট-পালট হয়ে গিয়েছিল। ক্ষণিকের জন্য চারদিক অন্ধকার দেখছিলাম।
অফিস শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফিরছি। ফুটপাথ দিয়ে হেটে যাচ্ছিলাম দ্রুত গতিতে। চারদিকে ভিড়-ভাট্টা, হৈ-চৈ, মানুষ আর গাড়ির একটানা কান ফাঁটানো হাইড্রোলিক হর্ণ। ক্লান্ত মনে তখন বাড়ি ফেরার তাগাদা। তাই কোনদিক তোয়াক্কা না করেই দ্রুত হেটে এগোচ্ছি। হঠাতই মুখোমুখি চলে এল সে। থমকে দাঁড়ালাম। ভুল দেখছি নাতো? নাহ। ভুল হতেই পারে না। তিন বছর, পাক্কা তিন বছর এই চেহারাটা প্রতিনিয়ত দেখেছি আমি, পূজো করেছি। ভুল হতেই পারে না।
সে আমার দিকে তাকাল। ক্ষণিকের জন্য চোখাচোখি। এরপর চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল সে। হারিয়ে গেল ছুটে চলা মানুষগুলোর ভিড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার চলে যাওয়া দেখলাম। আটকাতে পারলাম না তাকে। এমনকি তাকে ডাক দেয়ার মত শব্দও বের হল না মুখ থেকে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম কিছু সময়। এরপর আবার পা বাড়ালাম। নিজের গন্তব্যের দিকে।
ভার্সিটিতেই তার সাথে প্রথম দেখা। সম্পর্কটা অবশ্য একদিনে গড়ে ওঠেনি। প্রথমে বন্ধুত্ব, তারপর ভাল লাগা, ধীরে ধীরে তা অন্যদিকে মোড় নেয়। অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। পারিনি দুটো পরিবারকে এক করতে। আর পারিবারিক বাঁধা পেরিয়ে তাকে আপন করে নেবার মত সাহস আমার ছিল না। তিনটি বছর, কত সুখ-দুঃখের স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু সবকিছুই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল শেষ যেদিন তার মুখটি দেখেছিলাম। চিরচেনা সেই প্রাণবন্ত হাসিটার বদলে ছিল ভেজা আর মলিন দুটো চোখ। সেবারও কিছুক্ষণ আমার আমার চোখের দিকে চেয়ে থেকে হনহন করে হেটে চলে গিয়েছিল। আর আমি অবশপ্রায় পা দুটোতে ভর করে অনেক কষ্টে দাঁড়িয়ে ছিলাম। বুকের ভেতর তৈরি হওয়া সেদিনকার সেই শুন্যতা আজও ভরাট হয়নি, বরং গভীর হয়েছে। সেদিনও আমি তার চোখ পড়তে পারিনি। আজও আমি ব্যর্থ তার চোখের ভাষা বুঝতে। কি ছিল ওই চোখ দুটিতে? একরাশ চাপা ক্ষোভ আর অভিমান? জানি না।
আসলে কিছু গল্পের চরিত্ররা সাংঘাতিকভাবে অসহায়। সাহসের অভাবে তাদের আর কাছে আসা হয়ে ওঠে না। যোজন যোজন দূরত্ব শুধু দীর্ঘশ্বাস দিয়েই ভর্তি থাকে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×