বাংলাদেশের গ্রামীণ খেলা - ওপেন টু বাইস্কোপ
২৩ শে জুন, ২০০৭ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামের খেলা গ্রামের লোকজনের মতই সহজ সরল এবং অনাড়ম্বর, প্রতিদিনের জীবনের ব্যবহার্য উপকরণ থেকেই সংগ্রহ করা হয় খেলাগুলোর সরঞ্জাম। গ্রামে ঢোকার মুখে নির্জন সড়কে কোন বৃক্ষের নিচে দেখা যাবে অখন্ড অবসর উদ্যাপন করছে ষোল গুটি খেলতে থাকা দুই তরুণ যুবক, অথবা গ্রামের উপকন্ঠে দিগন্ত বলয় ছোঁয়া বিস্তীর্ণ মাঠের এক কোণে উত্ফুল্ল জটলার ভিতর থেকে কানে আসবে হা-ডু-ডু সুর কিংবা অনর্গল টিনের চাল থেকে গড়িয়ে পড়া গারদের মত শ্রাবণ-ধারার আড়ালে বন্দী তরুণীরা দুধে আলতা হাতে শঙ্খের সাদা ডাঁসা কড়ি খেলছে ......... এই দৃশ্যগুলো বাংলার গ্রাম থেকে কালের নিয়মে ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। কৃষি সভ্যতার সমবয়সী এই লোকজ খেলাগুলোর আবেদন কখনও হারিয়ে যাবার নয় - সময়ের পাতা উল্টালেই মনে পড়ে গ্রামীণ খেলা হাজার বছর ধরে উদ্যাপিত হয়ে আসা গ্রামীণ সমাজের মানুষ গুলোর বিনোদনের এক বিশাল অধ্যায়। মেয়েদের খেলার সাথে যুক্ত হয়ে থাকা খেলার ছড়া-গান গুলো সাহিত্য মূল্যেও সমৃদ্ধ। এই গানগুলো সংগ্রাম-নিমগ্ন গ্রামীণ সাধারণ মানুষের সুখ-দুঃখের জীবনকে প্রতিফলিত করে।
_____________________
ওপেন টু বাইস্কোপ
---
মেয়েদের কাছে ওপেন টু বাইস্কোপ খেলাটি আজ পর্যন্ত জনপ্রিয়তা পেয়ে আসছে। গ্রামের মেয়েরা এখনো নিয়মিত এই খেলাটা খেলে যাচ্ছে। এটি একটি সহায়ক খেলা। দল গঠন করার জন্য এই খেলাটি খেলা হয়। এই খেলাটির সাথে জড়িত ছড়া-গানটি ব্রিট্রিশ যুগের ইংরেজ সাহেবদের বিনোদনের প্রতি ইঙ্গিত করে।
'ওপেন টু বাইস্কোপ
নাইন টেন তেইশ কোপ
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা
সাহেব বলেছে যেতে
পান সুপারি খেতে
পানের আগায় মরিচ বাটা
স্প্রিংএর চাবি আঁটা
যার নাম মনিমালা
তাকে দেবো মুক্তার মালা।'
দু'জন দলপতি ফুল অথবা ফলের নামে নিজেদের দলের নাম নির্বাচন করে। তারা মুখোমুখি দাঁড়িয়ে দু'হাত দিয়ে একটি তোরণ নির্মাণ করে। খেলায় অংশগ্রহনকারী খেলোয়াড়রা পরস্পরের কাঁধে হাত রেখে রেলগাড়ির মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছড়া বলতে বলতে এই তোরণের নীচ দিয়ে যাতায়াত করতে থাকে। ছড়া শেষ হবার মূহুর্তে যে খেলোয়াড় তোড়নের মধ্যে অবস্থান করে তাকে দলপতিরা হাতের মধ্যে বন্দী করে। তারা তাকে জিজ্ঞাসা করে সে কোন দলে যোগ দেবে। তখন সে তার পছন্দের দলে যোগ দেয়। এই ভাবে প্রতিটি খেলোয়াড় দুই দলে বিভক্ত হয়ে মূল খেলা শুরু করে। কখনো কখনো মূল খেলা হিসেবেই ওপেন টু বাইস্কোপ খেলাটি খেলা হয়ে থাকে।
কৃতজ্ঞতাঃ SANDOZ
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু...
...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন