সেদিন পরাক্রমশালী আল্লাহ তায়ালার সামনে কারো কোনো রকম সুপারিশই কাজে আসবে না, অবশ্য যাকে করুণাময় আল্লাহ তায়ালা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার কথা আলাদা।
তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি সম্যক অবগত আছেন; কিন্তু তারা তাদের (ক্ষুদ্র) জ্ঞান দ্বারা তাঁর বিশাল জ্ঞানকে কোনো দিনই পরিবেষ্টন করতে পারে না।
(সেদিন) সব মানুষের মাথা (সেই) চিরঞ্জীব ও অনাদি সত্ত্বার সামনে অবনত হয়ে যাবে, ব্যর্থ হবে সেই ব্যক্তি, যে সেদিন শুধু যুলুমের ভারই বহন করবে।
(অপরদিকে) যে ব্যক্তি ঈমানের সাথে (দুনিয়ায়) নেককাজ করেছে, (সেদিন) তার (যেমন) কোনো না-ইনসাফীর আশংকা থাকবে না, (তেমনি) থাকবে না কোনো ক্ষতির ভয়ও।
এভাবেই আমি কোরআনকে (পরিস্কার) আরবী (ভাষায়) নাযিল করেছি এবং তাতে (মানুষদের পরিণাম সম্পর্কে) সাবধানতা সংক্রান্ত কথাগুলোকে স্ববিস্তারে বর্ণনা করেছি, যেন তারা (গোমরাহী থেকে) বেঁচে থাকতে পারে, কিংবা তা তাদের জন্যে চিন্তা ভাবনার সৃষ্টি করতে পারে।
(সূরা ত্বাহাঃ আয়াত ১০৯-১১৩)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***
পবিত্র কোরআন থেকে সহজ সরল বাংলা অনুবাদ - ১৯ জুলাই ২০০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
নির্বাসিত নক্ষত্রের শহর !

রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।
চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন
রুবা

বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।