(আসলে) আমি এভাবেই তাদের প্রতিফল দেই, যারা (আমার আয়াত নিয়ে) বাড়াবাড়ি করে, যে তার মালিকের আয়াতের ওপর কখনো ঈমান আনে না (আসলে) পরকালের আযাবই হচ্ছে বেশী কঠিন এবং অধিক স্থায়ী।
এদের আগে আমি কতো কতো জনপদসমূহের ধ্বংস করে দিয়েছি, আর এই (ধ্বংসপ্রাপ্ত) জনপদের ওপর দিয়ে এরা তো (সবসময়ই) চলাফেরা করে, (অথচ) এই (ধ্বংসাবশেষ)-ও তাদের পথের দিশা বাতলে দিলো না, অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্যে নিদর্শন রয়েছে।
যদি তোমার মালিকের পক্ষ থেকে (এদের অবকাশ দেয়ার এই) ঘোষণা না থাকতো এবং এদের ওপর আযাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকতো তাহলে এদের ওপর (আযাব) অবশ্যম্ভাবী হয়ে পড়তো,
অতএব (হে নবী,) এরা যা কিছুই বলে তুমি তার ওপর ধৈর্য্য ধারণ করো, তুমি বরং তোমার মালিকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে। রাতের বেলায় ও দিনের তুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তাহলে (কেয়ামতের দিন) তুমি সন্তষ্ট হতে পারবে।
(হে নবী,) পার্থিব জীবনের সৌন্দর্য্য স্বরূপ ভোগ বিলাসের সে সব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না, (আসলে আমি এসব কিছু এ কারণেই দিয়েছি) যেন আমি তাদের পরীক্ষা করতে পারি, (মূলত) তোমার মালিকের রেযেকই হচ্ছে উত্কৃষ্ট ও অধিক স্থায়ী।
(হে নবী,) তোমার পরিবার পরিজনকে নামাযের আদেশ দাও এবং নিজেও তার ওপর অবিচল থেকো, আমি তো তোমার কাছে কোনো রকম জীবনোপকরণ চাই না, আমিই তো তোমাকে রেযেক দান করি, আল্লাহ তায়ালাকে ভয় করার জন্যেই রয়েছে উত্তম পরিণাম।
(সূরা ত্বাহাঃ আয়াত ১২৭-১৩২)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***
পবিত্র কোরআন থেকে সহজ সরল বাংলা অনুবাদ - ২০ জুলাই ২০০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এখন শুধু জায়গামত চাপ দিলেই কাজ হবে ?

অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।... ...বাকিটুকু পড়ুন
অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D


অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন
কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন
রুবা

বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।