ছোটবেলার সোনার যীনাত
২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার পরিবারের সবাই হল কুল টাইপের। অভিমান, ঢং, আহ্লাদ বা কান্না কোনটারই ঠাঁই নেই। আমিই ব্যাতিক্রম। সেটা নিয়ে এখনও আমার ভাইবোনেরা খোঁচায়।
ছোটবেলায় আব্বু আমাকে সোনার যীনাত বলে ডাকত। সবসময়। আব্বু অফিস থেকে আসলেই একটু দাম পাব-এ যেন জানা বিষয়। একদিন আব্বু অফিসে যাবার আগে আমাকে শুধু যীনাত বলে ডাকায় আমার খুব মন খারাপ হল। আমি নাকি সারা দুপুর শুয়ে শুয়ে কেঁদেছিলাম। নিশ্চয়ই ভেবেছিলাম আমার সম্মান কমে গেছে। এ ঘটনা আমার ভাই বোনেদের কাছ থেকে শোনা। এখনও এটা নিয়ে হাসাহাসি ব্যাঙ্গ হয়। সেই দিনগুলো কি আশ্চর্য সুন্দরই না ছিল- জোর করে আব্বুর কোলে বসে থাকা অথবা আম্মুর পাশে শোয়ার জন্য জেদ করা;নিষেধ করা সত্বেও সিমেন্ট(!) খাওয়া। আর সারাদিন ছোটভাইয়ার সাথে ঝগড়া করা।
সবকিছু কেমন বদলে গেছে। সেই মিষ্টি সম্পর্কগুলোর মাঝে বাস্তবতা এনে দিয়েছে অনেক মতবিরোধ; অনেক অপ্রিয় সত্য উন্মোচিত হয়ে গেছে আজ চোখের সামনে। প্রত্যেকের মনে শুধু জীবনে প্রতিষ্ঠা পাবার আশা আর সেজন্য সংগ্রাম। তবু তো এটাই আমার পরিবার, ভাইবোন আর বাবা-মা।
এ সম্পর্কগুলো দারুণ আর পবিত্র তাই না!
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন